ফরিদপুরের সালথা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে মহড়া পরিচালনা করেছে থানা পুলিশ। সোমবার (২২ জুন) রাত ৮টার দিকে উপজেলা সদর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে ৩০-৩৫ জন পুলিশ সদস্য এতে অংশ নেন। মহড়ার মাধ্যমে জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার প্রস্তুতির বার্তা দেওয়া হয়।
এ সময় সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিকসহ থানার অন্যান্য পুলিশ সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মহড়া শেষে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। তিনি সাধারণ মানুষকে দাঙ্গা-হাঙ্গামা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।
ওসি আরও বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী নাশকতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জননিরাপত্তা নিশ্চিত ও সম্ভাব্য অপতৎপরতা রোধে এ মহড়া পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রায়হান মাহামুদ।
অফিস : কুড়িল বিশ্বরোড) বারিধারা, ঢাকা-১২২৯।
ই পেপার