Dhaka ০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ে আয়োজিত পরামর্শ সভা জরুরি সংবাদ সম্মেলনে বিজয়নগরে জুশনে জুলুশের র‍্যালি স্থগিত ঘোষণা চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শিবচরে মাকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া শিশু আবিরের লাশ ৫ দিন পর উদ্ধার কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, আহত ৫ শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার বেপারী গ্রেপ্তার শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক সিঙ্গারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মানিক মিয়ার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা সেনবাগে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা: রাত ৮টার পরও খোলা থাকছে দোকানপাট গাজীপুরে মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌহার্দ্য সমাবেশ

সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মহড়া

  • আবুল বাসার :
  • আপডেটের সময়: ০৯:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৯০ সময় দেখুন

ফরিদপুরের সালথা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে মহড়া পরিচালনা করেছে থানা পুলিশ। সোমবার (২২ জুন) রাত ৮টার দিকে উপজেলা সদর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

‎সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে ৩০-৩৫ জন পুলিশ সদস্য এতে অংশ নেন। মহড়ার মাধ্যমে জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার প্রস্তুতির বার্তা দেওয়া হয়।

‎এ সময় সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিকসহ থানার অন্যান্য পুলিশ সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

‎মহড়া শেষে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। তিনি সাধারণ মানুষকে দাঙ্গা-হাঙ্গামা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।

‎ওসি আরও বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী নাশকতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎জননিরাপত্তা নিশ্চিত ও সম্ভাব্য অপতৎপরতা রোধে এ মহড়া পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, আহত ৫
Tag :
জনপ্রিয় পোস্ট

প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ে আয়োজিত পরামর্শ সভা

সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মহড়া

আপডেটের সময়: ০৯:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

ফরিদপুরের সালথা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে মহড়া পরিচালনা করেছে থানা পুলিশ। সোমবার (২২ জুন) রাত ৮টার দিকে উপজেলা সদর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

‎সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে ৩০-৩৫ জন পুলিশ সদস্য এতে অংশ নেন। মহড়ার মাধ্যমে জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার প্রস্তুতির বার্তা দেওয়া হয়।

‎এ সময় সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিকসহ থানার অন্যান্য পুলিশ সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

‎মহড়া শেষে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। তিনি সাধারণ মানুষকে দাঙ্গা-হাঙ্গামা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।

‎ওসি আরও বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী নাশকতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎জননিরাপত্তা নিশ্চিত ও সম্ভাব্য অপতৎপরতা রোধে এ মহড়া পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  সেনবাগে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা: রাত ৮টার পরও খোলা থাকছে দোকানপাট