Dhaka ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

সেনবাগে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা: রাত ৮টার পরও খোলা থাকছে দোকানপাট

দেশব্যাপী বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নির্দেশনা থাকলেও নোয়াখালীর সেনবাগ পৌর বাজারে তা মানা হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও ব্যবসায়ীরা রাত ৮টার পর দেদারসে তাদের দোকানপাট ও শপিংমল খোলা রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

​সরকারের নির্দেশনা বাস্তবায়নে গত ১৮ ও ১৯ আগস্ট সেনবাগ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর বাজারে বিশেষ মাইকিং ও সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম। এ সময় সেনবাগ থানা পুলিশ ও নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা তাকে সহযোগিতা করেন।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

​অভিযানকালে ওষুধ, হাসপাতাল, হোটেল-রেস্তোরাঁ ও জরুরি সেবা ছাড়া অন্যান্য সব ব্যবসাপ্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও অতিরিক্ত লাইটিং করা থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়। এছাড়া ক্রেতাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করার আহ্বান জানিয়ে স্থানীয় প্রশাসন ব্যবসায়ী ও সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছিল।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

​তবে ১৯ আগস্টের পর প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা বা নিয়মিত অভিযান না থাকায় ব্যবসায়ীরা আবারও সেই পুরনো নিয়মেই ফির গেছেন। আজ শনিবার (২২ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে সেনবাগ পৌর বাজারের জিরো পয়েন্ট ঘুরে দেখা যায়, সরকারি নির্দেশনা পুরোপুরি অমান্য করে অধিকাংশ দোকানপাট ও শপিংমল খোলা রাখা হয়েছে এবং স্বাভাবিক লেনদেন চলছে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

​স্থানীয় সচেতন মহলের মতে, জাতীয় স্বার্থে ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী হলেও কিছু অসাধু ব্যবসায়ীর এমন অনীহা কোনোভাবেই কাম্য নয়। সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন কঠোর না হলে বিদ্যুৎ সাশ্রয়ের এই উদ্যোগ ব্যাহত হতে পারে বলে মনে করছেন তারা।

​এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

সেনবাগে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা: রাত ৮টার পরও খোলা থাকছে দোকানপাট

আপডেটের সময়: ১২:৪২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

দেশব্যাপী বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নির্দেশনা থাকলেও নোয়াখালীর সেনবাগ পৌর বাজারে তা মানা হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও ব্যবসায়ীরা রাত ৮টার পর দেদারসে তাদের দোকানপাট ও শপিংমল খোলা রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

​সরকারের নির্দেশনা বাস্তবায়নে গত ১৮ ও ১৯ আগস্ট সেনবাগ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর বাজারে বিশেষ মাইকিং ও সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম। এ সময় সেনবাগ থানা পুলিশ ও নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা তাকে সহযোগিতা করেন।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট