Dhaka ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ টাঙ্গাইলের নাগরপুরে দুটি প্রতিষ্ঠানে পাশ করেনি কেউই ডিমলার ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ডুয়েল-ডেস্ক বেঞ্চ বিতরণ ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন শিবচরে সেনাকর্মকর্তার ১৬০ শতাংশ জমি জবরদখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন টাঙ্গাইল জেলা বিটিএসএফ-এর কমিটি গঠন ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে দাওয়াতী মিশন জলসা অনুষ্ঠিত বরগুনা জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে ছুটির দিনে বালাম নিয়ে কাজ, তথ্য সংগ্রহের সাংবাদিকগন হেনস্থা ভালোবাসা ও শুভেচ্ছায় রাঙানো সাংবাদিক পনির খন্দকারের জন্মদিন জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদী জেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে শাহিন কাদিরের শুভেচ্ছা

জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আজ ১২ আগস্ট, জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে দীর্ঘ ২৯ বছরের গৌরবময় পথচলা পূর্ণ করেছে সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছেন সংগঠনের নেত্রী-কর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল ও মুনাজাত, জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের পবিত্র রওযা শরীফ জিয়ারত এবং প্রত্যেক ঘরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।

আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করাই জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের অন্যতম লক্ষ্য। পাশাপাশি ইসলামের আদর্শ ও শালীন জীবনধারা অনুসরণ এবং অর্থবহ জীবন সংস্কৃতি গড়ে তোলার ওপরও গুরুত্ব দিয়ে আসছে সংগঠনটি।

প্রতিষ্ঠার পর থেকে অধ্যয়নের পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন ক্ষেত্রে জাকের পার্টির কর্মসূচিতে সহযোগী ভূমিকা পালন করে আসছেন ছাত্রী ফ্রন্টের নেত্রী-কর্মীরা। শিক্ষার্থীদের আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে কাউন্সেলিং ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমেও সংগঠনটি কাজ করছে।

চেয়ারম্যানের শুভেচ্ছা

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ছাত্রী ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সর্বস্তরের নেত্রী-কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বাণীতে তিনি ছাত্রী ফ্রন্টের অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করে সংগঠনের নেত্রী-কর্মীদের আন্তরিকতা, কর্মনিষ্ঠা, দক্ষতা, একতা ও অধ্যবসায়ের প্রশংসা করেন। একই সঙ্গে জাকের পার্টির সামগ্রিক আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ছাত্রী ফ্রন্ট ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সিনিয়র ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা

জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল ছাত্রী ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সংগঠনের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও দেশব্যাপী ছাত্রী ফ্রন্টের নেত্রী-কর্মীরা দলীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। ভবিষ্যতে জাকের পার্টির অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নেও ছাত্রী ফ্রন্ট ব্যাপক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কেন্দ্রীয় সভানেত্রীর শুভেচ্ছা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী ফারাহ আমীর ফয়সল দেশব্যাপী সংগঠনের সর্বস্তরের নেত্রী, কর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি ছাত্রী ফ্রন্টের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে আরও উদ্যমী, আপসহীন ও একাগ্রতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, আদর্শের পথে অর্জন সব সময়ই মহিমাময়। অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও ত্যাগ-তিতিক্ষার পথ পেরিয়ে ছাত্রী ফ্রন্ট আজকের অবস্থানে এসেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। তবে সামনে এগিয়ে যেতে হবে আরও বহুদূর।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দেশের সর্বস্তরের ছাত্রী সমাজের উত্তরোত্তর সাফল্য, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

আরও পড়ুনঃ  জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা জাকের পার্টির শুভেচ্ছা
Tag :
জনপ্রিয় পোস্ট

জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেটের সময়: ০১:৩০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

আজ ১২ আগস্ট, জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে দীর্ঘ ২৯ বছরের গৌরবময় পথচলা পূর্ণ করেছে সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছেন সংগঠনের নেত্রী-কর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল ও মুনাজাত, জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের পবিত্র রওযা শরীফ জিয়ারত এবং প্রত্যেক ঘরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।

আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করাই জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের অন্যতম লক্ষ্য। পাশাপাশি ইসলামের আদর্শ ও শালীন জীবনধারা অনুসরণ এবং অর্থবহ জীবন সংস্কৃতি গড়ে তোলার ওপরও গুরুত্ব দিয়ে আসছে সংগঠনটি।

প্রতিষ্ঠার পর থেকে অধ্যয়নের পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন ক্ষেত্রে জাকের পার্টির কর্মসূচিতে সহযোগী ভূমিকা পালন করে আসছেন ছাত্রী ফ্রন্টের নেত্রী-কর্মীরা। শিক্ষার্থীদের আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে কাউন্সেলিং ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমেও সংগঠনটি কাজ করছে।

চেয়ারম্যানের শুভেচ্ছা

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ছাত্রী ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সর্বস্তরের নেত্রী-কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বাণীতে তিনি ছাত্রী ফ্রন্টের অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করে সংগঠনের নেত্রী-কর্মীদের আন্তরিকতা, কর্মনিষ্ঠা, দক্ষতা, একতা ও অধ্যবসায়ের প্রশংসা করেন। একই সঙ্গে জাকের পার্টির সামগ্রিক আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ছাত্রী ফ্রন্ট ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সিনিয়র ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা

জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল ছাত্রী ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সংগঠনের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও দেশব্যাপী ছাত্রী ফ্রন্টের নেত্রী-কর্মীরা দলীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। ভবিষ্যতে জাকের পার্টির অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নেও ছাত্রী ফ্রন্ট ব্যাপক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কেন্দ্রীয় সভানেত্রীর শুভেচ্ছা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী ফারাহ আমীর ফয়সল দেশব্যাপী সংগঠনের সর্বস্তরের নেত্রী, কর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি ছাত্রী ফ্রন্টের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে আরও উদ্যমী, আপসহীন ও একাগ্রতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, আদর্শের পথে অর্জন সব সময়ই মহিমাময়। অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও ত্যাগ-তিতিক্ষার পথ পেরিয়ে ছাত্রী ফ্রন্ট আজকের অবস্থানে এসেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। তবে সামনে এগিয়ে যেতে হবে আরও বহুদূর।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দেশের সর্বস্তরের ছাত্রী সমাজের উত্তরোত্তর সাফল্য, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

আরও পড়ুনঃ  জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাজী শফিকুল ইসলামের শুভেচ্ছা