Dhaka ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে সালথা উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স ট্রেনিং বাতিলের দাবিতে নাগরপুরে মানববন্ধন পিএমকের উদ্যোগে ময়মনসিংহে স্বাস্থ্যসেবা পেলেন পাঁচ শতাধিক দরিদ্র রোগী সালথায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের মতবিনিময় সভা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে শিবচরে খতমে নবুওয়ত মহাসম্মেলন সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা টাঙ্গাইল জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর আহসান হাবীব মাসুদ ও সেক্রেটারি হুমায়ুন কবির টাঙ্গাইল জেলা জামায়াতের মজলিসে শূরার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত উত্তর গোপীনাথপুরে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর সম্পন্ন, চ্যাম্পিয়ন মোহনবাগান ফ্রেন্ডস সখীপুরে চার সাংবাদিক গ্রেপ্তার, বিএনপি নেতার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ

পর্তুগালে আসার ১৫ দিনের মাথায় প্রাণ গেল টাঙ্গাইলের রাম প্রসাদের

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ডি-ওয়ান (D1) ভিসায় ইউরোপের দেশ পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের যুবক রাম প্রসাদ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দেশটিতে আসার মাত্র ১৫ দিনের মাথায় ভয়াবহ ট্রেন-কার সংঘর্ষে প্রাণ হারাতে হলো তাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, পর্তুগালের একটি গ্রামীণ এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, রেললাইনের সিগনাল অমান্য করে একটি প্রাইভেটকার ক্রসিং অতিক্রমের চেষ্টা করলে দ্রুতগতির একটি ট্রেন কারটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর কারটি ছিটকে রাস্তার পাশের একটি খালে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন টাঙ্গাইলের রাম প্রসাদ। এ সময় গাড়িতে থাকা আরও তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক ছিলেন সিলেটের একজন প্রবাসী বাংলাদেশি।

মাত্র দুই সপ্তাহ আগে নতুন স্বপ্ন ও পরিবারের সুখের আশায় পর্তুগালে পাড়ি জমান রাম প্রসাদ। তার আকস্মিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বর্তমানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে সালথা উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল

পর্তুগালে আসার ১৫ দিনের মাথায় প্রাণ গেল টাঙ্গাইলের রাম প্রসাদের

আপডেটের সময়: ০৪:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬