Dhaka ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

নাগরপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬।

আজ ২১ এপ্রিল মঙ্গলবার সকাল দশটা হতে উপজেলার ৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি ও সার্বিক প্রস্তুতির কারণে প্রথম দিনে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই চমৎকার ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়- এ বছর নাগরপুরে মোট ৩ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিতির হার ছিল অত্যন্ত সন্তোষজনক।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, নারীসহ আহত ৩

কেন্দ্রভিত্তিক উপস্থিতির চিত্রে দেখা যায়- সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯১৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৮৯৭ জন, অনুপস্থিত ১৭ জন। নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬১৬ জনের মধ্যে উপস্থিত ৬১৪ জন, অনুপস্থিত মাত্র ২ জন। নাগরপুর মহিলা দাখিল কেন্দ্রে ৫১৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৫০৩ জন, অনুপস্থিত ১৪ জন। নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (ভোকেশনাল) কেন্দ্রে ৪১৫ জনের মধ্যে ৪১১ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল, অনুপস্থিত ৪ জন।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে দিনব্যাপী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক। এ সময় তারা কেন্দ্রগুলোর পরীক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে বালীগাঁও বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাকটাইটানের জয়

পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তারা সন্তোষ প্রকাশ করে বলেন, নিরাপত্তা ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হওয়ায় তারা স্বস্তি বোধ করছেন।

প্রথম দিনের সফল আয়োজনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা করছেন, বাকি পরীক্ষাগুলোও একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড

নাগরপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬

আপডেটের সময়: ০৬:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬