Dhaka ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুইজনের অবস্থা আশঙ্কাজনক আমতলীতে দোকানে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকা ক্ষতির আশংকা কালীগঞ্জে বিপিএল সিজন-৫ এর ফাইনালে এ্যাটাক টাইটান ৫ উইকেটে চ্যাম্পিয়ন শিবচরে যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ঋণ বিতরণ নাগরপুরে হিফজুল কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত সালথায় বাঁশের সাঁকোয় স্বস্তি, কৃষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে যুবদল নেতা এনায়েতের উদ্যোগ জাকের পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন আবুল খায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ

নাগরপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬।

আজ ২১ এপ্রিল মঙ্গলবার সকাল দশটা হতে উপজেলার ৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি ও সার্বিক প্রস্তুতির কারণে প্রথম দিনে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই চমৎকার ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়- এ বছর নাগরপুরে মোট ৩ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিতির হার ছিল অত্যন্ত সন্তোষজনক।

আরও পড়ুনঃ  রবি মৌসুমে নির্বিঘ্নে ফসল উৎপাদনের লক্ষে নাগরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কেন্দ্রভিত্তিক উপস্থিতির চিত্রে দেখা যায়- সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯১৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৮৯৭ জন, অনুপস্থিত ১৭ জন। নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬১৬ জনের মধ্যে উপস্থিত ৬১৪ জন, অনুপস্থিত মাত্র ২ জন। নাগরপুর মহিলা দাখিল কেন্দ্রে ৫১৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৫০৩ জন, অনুপস্থিত ১৪ জন। নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (ভোকেশনাল) কেন্দ্রে ৪১৫ জনের মধ্যে ৪১১ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল, অনুপস্থিত ৪ জন।

আরও পড়ুনঃ  GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে দিনব্যাপী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক। এ সময় তারা কেন্দ্রগুলোর পরীক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  সালথায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান

পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তারা সন্তোষ প্রকাশ করে বলেন, নিরাপত্তা ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হওয়ায় তারা স্বস্তি বোধ করছেন।

প্রথম দিনের সফল আয়োজনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা করছেন, বাকি পরীক্ষাগুলোও একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

Tag :

সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

নাগরপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬

আপডেটের সময়: ০৬:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬।

আজ ২১ এপ্রিল মঙ্গলবার সকাল দশটা হতে উপজেলার ৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি ও সার্বিক প্রস্তুতির কারণে প্রথম দিনে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই চমৎকার ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়- এ বছর নাগরপুরে মোট ৩ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিতির হার ছিল অত্যন্ত সন্তোষজনক।

আরও পড়ুনঃ  GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

কেন্দ্রভিত্তিক উপস্থিতির চিত্রে দেখা যায়- সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯১৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৮৯৭ জন, অনুপস্থিত ১৭ জন। নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬১৬ জনের মধ্যে উপস্থিত ৬১৪ জন, অনুপস্থিত মাত্র ২ জন। নাগরপুর মহিলা দাখিল কেন্দ্রে ৫১৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৫০৩ জন, অনুপস্থিত ১৪ জন। নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (ভোকেশনাল) কেন্দ্রে ৪১৫ জনের মধ্যে ৪১১ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল, অনুপস্থিত ৪ জন।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে দিনব্যাপী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক। এ সময় তারা কেন্দ্রগুলোর পরীক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  শিবচরে যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ঋণ বিতরণ