Dhaka ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৩২ হাজার শলাকা চোরাই বিদেশি সিগারেটসহ জাহাঙ্গীর হোসেন (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেন কমলগঞ্জ উপজেলার শিংরাউলী (ঈদগাঁ টিলা) এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল থানা পুলিশ জানতে পারে, একটি প্রাইভেটকারযোগে অবৈধ বিদেশি সিগারেটের একটি চালানি নারায়ণছড়া এলাকার দিকে আসছে। প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ কালাপুর ইউনিয়নের নারায়ণছড়া এলাকায় মাইজদিহি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে অবস্থান নেয়।

আরও পড়ুনঃ  হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিটি নবায়ন

​পরবর্তীতে সন্দেহভাজন প্রাইভেটকারটি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ থামার সিগন্যাল দেয়। গাড়ি থামিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে জাহাঙ্গীরকে আটক করে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি চালিয়ে পেছনের সিটে পলিথিনে মোড়ানো ৮টি কার্টুন উদ্ধার করা হয়। এসব কার্টুন থেকে সর্বমোট ৩২ হাজার শলাকা ‘ORIS’ ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে বিপুল ভারতীয় প্রসাধনীসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

​অভিযানে সিগারেট পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১২-৭৭৭৭ নম্বরের হালকা সবুজ রঙের একটি পুরাতন প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

​শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব সিগারেট বাংলাদেশে এনে বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  সরকারি হাসপাতালের সামনে আর নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী
জনপ্রিয় পোস্ট

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

আপডেটের সময়: ০৯:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৩২ হাজার শলাকা চোরাই বিদেশি সিগারেটসহ জাহাঙ্গীর হোসেন (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেন কমলগঞ্জ উপজেলার শিংরাউলী (ঈদগাঁ টিলা) এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল থানা পুলিশ জানতে পারে, একটি প্রাইভেটকারযোগে অবৈধ বিদেশি সিগারেটের একটি চালানি নারায়ণছড়া এলাকার দিকে আসছে। প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ কালাপুর ইউনিয়নের নারায়ণছড়া এলাকায় মাইজদিহি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে অবস্থান নেয়।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে বিপুল ভারতীয় প্রসাধনীসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

​পরবর্তীতে সন্দেহভাজন প্রাইভেটকারটি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ থামার সিগন্যাল দেয়। গাড়ি থামিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে জাহাঙ্গীরকে আটক করে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি চালিয়ে পেছনের সিটে পলিথিনে মোড়ানো ৮টি কার্টুন উদ্ধার করা হয়। এসব কার্টুন থেকে সর্বমোট ৩২ হাজার শলাকা ‘ORIS’ ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিটি নবায়ন

​অভিযানে সিগারেট পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১২-৭৭৭৭ নম্বরের হালকা সবুজ রঙের একটি পুরাতন প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

​শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব সিগারেট বাংলাদেশে এনে বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  সেনবাগের অপরাধীদের ত্রাস ওসি আবদুর রহিম সরকারকে ঘিরে ষড়যন্ত্র: ব্যক্তিগত বিরোধে ক্লোজড, ক্ষুব্ধ স্থানীয়রা