Dhaka ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরের নগরকান্দায় ছয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মো. মিরাজ শেখ (৩৮) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  জিনের হাজিরা নামে প্রতারণা ১ হাজার ভরি স্বর্ণের প্রলোভন, গ্রেপ্তার ১

দণ্ডপ্রাপ্ত মিরাজ শেখ নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে মিরাজ শেখ ওই শিশুর ওপর যৌন নির্যাতনের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে তিনি তাকে ছেড়ে দেন। পরে বাড়িতে গিয়ে শিশুটি তার মায়ের কাছে ঘটনাটি জানায়।

আরও পড়ুনঃ  নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন

এ ঘটনায় ওইদিনই শিশুটির বাবা বাদী হয়ে মিরাজ শেখকে একমাত্র আসামি করে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলাটি তদন্ত করেন নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান। তদন্ত শেষে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি মিরাজ শেখকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

আরও পড়ুনঃ  শিবচরে হত দরিদ্রদের ৪টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা মার্জনীয় নয়। সংশ্লিষ্ট ধারায় আদালত সর্বোচ্চ শাস্তির রায় দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলেও জানান তিনি।

জনপ্রিয় পোস্ট

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড

আপডেটের সময়: ১০:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় ছয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মো. মিরাজ শেখ (৩৮) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন

দণ্ডপ্রাপ্ত মিরাজ শেখ নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে মিরাজ শেখ ওই শিশুর ওপর যৌন নির্যাতনের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে তিনি তাকে ছেড়ে দেন। পরে বাড়িতে গিয়ে শিশুটি তার মায়ের কাছে ঘটনাটি জানায়।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, নারীসহ আহত ৩

এ ঘটনায় ওইদিনই শিশুটির বাবা বাদী হয়ে মিরাজ শেখকে একমাত্র আসামি করে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলাটি তদন্ত করেন নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান। তদন্ত শেষে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি মিরাজ শেখকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩