
মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে ছেলের সাবলের আঘাতে আরব আলী (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আরব আলী ওই গ্রামের নুরুদ্দিন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে উঠলে ছেলে একটি সাবল দিয়ে বাবা আরব আলীর ওপর আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত আরব আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।তবে কী নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধের সূত্রপাত এবং এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) সালাউদ্দিন কাদের বলেন, ‘আমরা বিষয় টি জানতে পারিনি।তবে এখন খোজ খবর নিচ্ছে। “

মাসুম হাওলাদার,মাদারীপুর প্রতিনিধি : 










