Dhaka ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

কালীগঞ্জে দেওপাড়া দুর্গা মন্দিরে চুরি, সিসিটিভি ফুটেজে তিনজন শনাক্ত

গাজীপুরের কালীগঞ্জে দেওপাড়া এলাকায় একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে দেওপাড়া দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দিরের সভাপতি অজয় কুমার দত্ত জানান, চুরির সময় মন্দিরের সিসিটিভি ক্যামেরায় তিন যুবককে দেখা যায়। চুরির সময় দুর্বৃত্তরা মন্দিরের দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিন যুবককে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন

শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন—দেওপাড়া এলাকার হালিম মিয়ার ছেলে নাইম (২০), হানিফ মিয়ার ছেলে শাহিন (২৫) এবং আব্দুল সাত্তারের ছেলে মো. আলম মিয়া (২৬)। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চুরির খবর পেয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা ওই যুবকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন। তাদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে এবং এ নিয়ে এলাকায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের দাবি, এসব অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

আরও পড়ুনঃ  হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিটি নবায়ন

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
জনপ্রিয় পোস্ট

কালীগঞ্জে দেওপাড়া দুর্গা মন্দিরে চুরি, সিসিটিভি ফুটেজে তিনজন শনাক্ত

কালীগঞ্জে দেওপাড়া দুর্গা মন্দিরে চুরি, সিসিটিভি ফুটেজে তিনজন শনাক্ত

আপডেটের সময়: ১০:৩১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে দেওপাড়া এলাকায় একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে দেওপাড়া দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দিরের সভাপতি অজয় কুমার দত্ত জানান, চুরির সময় মন্দিরের সিসিটিভি ক্যামেরায় তিন যুবককে দেখা যায়। চুরির সময় দুর্বৃত্তরা মন্দিরের দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিন যুবককে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন—দেওপাড়া এলাকার হালিম মিয়ার ছেলে নাইম (২০), হানিফ মিয়ার ছেলে শাহিন (২৫) এবং আব্দুল সাত্তারের ছেলে মো. আলম মিয়া (২৬)। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, নারীসহ আহত ৩

চুরির খবর পেয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা ওই যুবকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন। তাদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে এবং এ নিয়ে এলাকায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের দাবি, এসব অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 