Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাগরপুর ও দেলদুয়ারকে পৌরসভা ঘোষণার দাবি জামায়াতে ইসলামীর জেলা মজলিসে শূরার বৈঠকে টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে কর্মকর্তার নীরবতা, ক্ষুব্ধ অতিথিরা রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের সাঁড়াশি অভিযান শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ডিমলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সালথায় বাকিতে পণ্য চেয়ে না পেয়ে দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে থাগবো” শিবচরে কর্মী সমাবেশে এমপি হানজালা কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এবার ৬৫০ ফুট রাস্তা নির্মাণকাজ শুরু করলেন যুবদল নেতা এনায়েত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময়: ০৬:৪৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১০৩ সময় দেখুন

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও  গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম. ফজলুল হক মিলন এমপি।

আরও পড়ুনঃ  সালথায় প্রবাসীর বাড়ি থেকে ৭ ভরি স্বর্ণ ও ৬ লাখ টাকা চুরি

সমাবেশ শেষে ফজলুল হক মিলনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কালীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোদেজা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, মো. খাইরুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান, পৌর বিএনপির সদস্যসচিব ইব্রাহীম প্রধান, আহ্বায়ক কমিটির সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  রাজস্থলী উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে
Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুর ও দেলদুয়ারকে পৌরসভা ঘোষণার দাবি জামায়াতে ইসলামীর জেলা মজলিসে শূরার বৈঠকে

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আপডেটের সময়: ০৬:৪৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও  গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম. ফজলুল হক মিলন এমপি।

আরও পড়ুনঃ  দুর্নীতি ও অব্যবস্থার আঁতুড়ঘর নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সমাবেশ শেষে ফজলুল হক মিলনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কালীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোদেজা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ  এবার ৬৫০ ফুট রাস্তা নির্মাণকাজ শুরু করলেন যুবদল নেতা এনায়েত