Dhaka ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির পিতার ইন্তেকাল শিবচরের ইউএনওর বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন, আরও দুই বছর রাখার আহ্বান নাগরপুর উপজেলা জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, নায়েবে আমীর আব্দুস সালাম, সেক্রেটারি মোসলেম উদ্দিন মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদ জানালেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন টানা বৃষ্টিতে শিবচরে পানিতে তলিয়ে গেছে কাটা ধান, দিশেহারা কৃষক অসময়ের বৃষ্টিতে ফরিদপুরে কৃষকের স্বপ্নভঙ্গ, মাঠেই ভিজছে পাকা ধান বাহুবলে জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন: আমীর সিরাজুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান

বিজয়নগরে ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক, পালিয়ে গেল পাচারকারীরা

ব্রাহ্মণবাড়িয়া  বিজয়নগরে অভিযান চালিয়ে ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। এ সময় গাঁজা বহনকারী চার থেকে পাঁচজন পাচারকারী বস্তা ফেলে পালিয়ে যায়।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে টহল এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সরাইল ব্যাটালিয়ন—২৫ বিজিবির অধীনস্থ বিষ্ণপুর বিওপির একটি টহলদল।

আরও পড়ুনঃ  বাহুবলে জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন: আমীর সিরাজুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান

সীমান্ত পিলার ২০১২/এমপি থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার কাউহাটি এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এ সময় চার থেকে পাঁচজন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদের ধাওয়া করা হয়।

আরও পড়ুনঃ  মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদ জানালেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী

বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তাগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে অভিনব কায়দায় কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৪০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

আটক গাঁজার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে ধ্বংসের জন্য উদ্ধার করা মাদক ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

বিজিবি আরও জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম

বিজয়নগরে ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক, পালিয়ে গেল পাচারকারীরা

আপডেটের সময়: ০৪:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া  বিজয়নগরে অভিযান চালিয়ে ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। এ সময় গাঁজা বহনকারী চার থেকে পাঁচজন পাচারকারী বস্তা ফেলে পালিয়ে যায়।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে টহল এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সরাইল ব্যাটালিয়ন—২৫ বিজিবির অধীনস্থ বিষ্ণপুর বিওপির একটি টহলদল।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন