Dhaka ০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

দেশ খণ্ডিত করার ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াবে জনগণ : মোস্তফা আমীর ফয়সল

দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।
তিনি বলেছেন, “দেশের কোনো অংশ নিয়ে আলাদা রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র হলে এদেশের মানুষ তা মেনে নেবে না। দেশের ১৯ কোটি মুসলমানসহ ২০ কোটি মানুষ জীবন থাকতে বাংলার এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না।”
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা আমীর ফয়সল বলেন, দেশের বর্তমান বাস্তবতায় প্রতিরক্ষা ও সমরশক্তি বাড়াতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিমান, নৌ ও সামরিক শক্তিতে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের প্রতিরক্ষার বিষয়ে কোনো আপস করা যাবে না।
তিনি আরও বলেন, দেশের মানুষ বিভিন্ন সময়ে স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। ১৮৫৭ থেকে ১৯৪৭, ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪—প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলন-সংগ্রামে এ দেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে। তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কাটার মাধ্যমে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় জাকের পার্টির মহাসচিব শামীম হায়দারসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে আগত ভক্ত-অনুসারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ  সালথায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

গজারিয়া বাজার লিটিল স্টার কিন্ডার গার্টেনে সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

দেশ খণ্ডিত করার ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াবে জনগণ : মোস্তফা আমীর ফয়সল

আপডেটের সময়: ০৩:২৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।
তিনি বলেছেন, “দেশের কোনো অংশ নিয়ে আলাদা রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র হলে এদেশের মানুষ তা মেনে নেবে না। দেশের ১৯ কোটি মুসলমানসহ ২০ কোটি মানুষ জীবন থাকতে বাংলার এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না।”
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা আমীর ফয়সল বলেন, দেশের বর্তমান বাস্তবতায় প্রতিরক্ষা ও সমরশক্তি বাড়াতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিমান, নৌ ও সামরিক শক্তিতে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের প্রতিরক্ষার বিষয়ে কোনো আপস করা যাবে না।
তিনি আরও বলেন, দেশের মানুষ বিভিন্ন সময়ে স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। ১৮৫৭ থেকে ১৯৪৭, ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪—প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলন-সংগ্রামে এ দেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে। তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কাটার মাধ্যমে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় জাকের পার্টির মহাসচিব শামীম হায়দারসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে আগত ভক্ত-অনুসারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ  গণ উন্নয়ন সমবায় সমিতির বিরুদ্ধে অভিযোগ, শিবচরে আমরণ অনশন