Dhaka ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

বাহুবলে মোটরসাইকেল দুর্ঘটনায়গ প্রাণ গেল যুবকের, বন্ধু আশঙ্কাজনক

হবিগঞ্জের বাহুবল উপজেলার মহিষদুলং গ্রামের নাজিম মিয়া (২৫) নামের এক যুবক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু রায়হান মিয়া (২৫)। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

​বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় মিরপুর-শ্রীমঙ্গল সড়কের উপজেলার কামাইছড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
​নিহত নাজিম মিয়া উপজেলার পুটিজুরী ইউনিয়নের মহিষদুলং গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও ডুবাঐ বাজারের ব্যবসায়ী আব্দুস সহিদের ছেলে। আহত রায়হান মিয়াও একই গ্রামের সাহিদ মিয়ার ছেলে।
​
​পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। বিকেল সাড়ে ৫টার দিকে তারা মিরপুর-শ্রীমঙ্গল সড়কের কামাইছড়া এলাকায় পৌঁছালে অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুজনেই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

​স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সিলেটে নেওয়ার পথেই নাজিম মিয়ার মৃত্যু হয়।
​নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই উজ্জ্বল চৌধুরী।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

​এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন তালুকদার জানান, “দুর্ঘটনার বিষয়টি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১
Tag :
জনপ্রিয় পোস্ট

বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

বাহুবলে মোটরসাইকেল দুর্ঘটনায়গ প্রাণ গেল যুবকের, বন্ধু আশঙ্কাজনক

আপডেটের সময়: ১১:৫১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার মহিষদুলং গ্রামের নাজিম মিয়া (২৫) নামের এক যুবক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু রায়হান মিয়া (২৫)। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

​বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় মিরপুর-শ্রীমঙ্গল সড়কের উপজেলার কামাইছড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
​নিহত নাজিম মিয়া উপজেলার পুটিজুরী ইউনিয়নের মহিষদুলং গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও ডুবাঐ বাজারের ব্যবসায়ী আব্দুস সহিদের ছেলে। আহত রায়হান মিয়াও একই গ্রামের সাহিদ মিয়ার ছেলে।
​
​পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। বিকেল সাড়ে ৫টার দিকে তারা মিরপুর-শ্রীমঙ্গল সড়কের কামাইছড়া এলাকায় পৌঁছালে অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুজনেই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

​স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সিলেটে নেওয়ার পথেই নাজিম মিয়ার মৃত্যু হয়।
​নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই উজ্জ্বল চৌধুরী।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

​এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন তালুকদার জানান, “দুর্ঘটনার বিষয়টি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক