Dhaka ০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাপুর ইউপি নির্বাচনে জনগণের ভালোবাসায় জয়ের আশা বিএনপি নেতা মনির মোল্লার পাকুল্যায় পিএমকের উদ্যোগে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ মাদক বিক্রির প্রতিবাদ করায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির পিতার ইন্তেকাল শিবচরের ইউএনওর বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন, আরও দুই বছর রাখার আহ্বান নাগরপুর উপজেলা জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, নায়েবে আমীর আব্দুস সালাম, সেক্রেটারি মোসলেম উদ্দিন মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদ জানালেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় দাওয়াতি মিশন ও সংবর্ধনা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এবং জাকের পার্টির গৌরবময় ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলা জাকের পার্টি ও এর সকল সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র দাওয়াতি মিশন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) নেত্রকোনা জেলা জাকের পার্টির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি শ্রী মানিক সরকার । এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক ও ধর্মপ্রাণ আশেকানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পাকুল্যায় পিএমকের উদ্যোগে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

দাওয়াতি মিশনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, জাকের পার্টির আদর্শ এবং সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় ইসলামের শিক্ষা তুলে ধরা হয়। বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং জাকের পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকে পরিচালিত আদর্শিক ও দাওয়াতি কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

আরও পড়ুনঃ  সোনাপুর ইউপি নির্বাচনে জনগণের ভালোবাসায় জয়ের আশা বিএনপি নেতা মনির মোল্লার

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় জাকের পার্টি নেত্রকোনা জেলা শাখার নবনিযুক্ত সাধারণ সম্পাদক মো. আহাদ চৌধুরী-কে জেলা জাকের পার্টি ও এর সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। বক্তারা তাঁর সফল নেতৃত্ব কামনা করে দলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাপুর ইউপি নির্বাচনে জনগণের ভালোবাসায় জয়ের আশা বিএনপি নেতা মনির মোল্লার

জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় দাওয়াতি মিশন ও সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেটের সময়: ১১:৩৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬