Dhaka ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

বাহুবলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।

রবিবার (২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৬ মিনিটে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা তিনজন যাত্রী আহত হন।

খবর পেয়ে বাহুবল ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত শাকিল মিয়া (২৮), পিতা মৃত আলফি মিয়া, কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

দূর্ঘটনায় নিহত শাকিল মিয়া বাহুবল উপজেলার বাহুবল গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বাহুবল বাজারে ফলের ব্যবসা করতেন। তার আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ ঘটনায় আহত অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেটে নেওয়ার পর ওই ব্যক্তি মারা গেছেন। বিষয়টি নিয়ে হাইওয়ে পুলিশ কাজ করছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

বাহুবলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

আপডেটের সময়: ১২:৩৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।

রবিবার (২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৬ মিনিটে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা তিনজন যাত্রী আহত হন।

খবর পেয়ে বাহুবল ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত শাকিল মিয়া (২৮), পিতা মৃত আলফি মিয়া, কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

দূর্ঘটনায় নিহত শাকিল মিয়া বাহুবল উপজেলার বাহুবল গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বাহুবল বাজারে ফলের ব্যবসা করতেন। তার আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ ঘটনায় আহত অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক