Dhaka ০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

মাদক বিক্রির প্রতিবাদ করায় কালীগঞ্জে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখম

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম এবং তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম শেরুর ছেলে রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। এ নিয়ে একই গ্রামের মজনু মিয়ার ছেলে ও মুদি ব্যবসায়ী মামুনসহ স্থানীয় কয়েকজন প্রতিবাদ করে আসছিলেন।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

অভিযোগে বলা হয়, গত শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মামুনের ওপর হামলা চালানো হয়। এ সময় রফিকুল ইসলাম রফিক, মোক্তার শেখের ছেলে এমরান শেখ, সাইফুল শেখের ছেলে সাইদুল ইসলাম, আজিজ মিয়ার ছেলে মনির হোসেন, গোলায়েত হোসেন, সানাউল্লাহসহ আরও ৩–৪ জন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে হামলাকারীরা তার কাছ থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার রাতেই তিনি বাদী হয়ে অভিযুক্ত ৬ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

মাদক বিক্রির প্রতিবাদ করায় কালীগঞ্জে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখম

আপডেটের সময়: ০৮:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম এবং তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম শেরুর ছেলে রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। এ নিয়ে একই গ্রামের মজনু মিয়ার ছেলে ও মুদি ব্যবসায়ী মামুনসহ স্থানীয় কয়েকজন প্রতিবাদ করে আসছিলেন।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

অভিযোগে বলা হয়, গত শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মামুনের ওপর হামলা চালানো হয়। এ সময় রফিকুল ইসলাম রফিক, মোক্তার শেখের ছেলে এমরান শেখ, সাইফুল শেখের ছেলে সাইদুল ইসলাম, আজিজ মিয়ার ছেলে মনির হোসেন, গোলায়েত হোসেন, সানাউল্লাহসহ আরও ৩–৪ জন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে হামলাকারীরা তার কাছ থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার রাতেই তিনি বাদী হয়ে অভিযুক্ত ৬ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১