Dhaka ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

বাহুবলে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা মনিরুজ্জামান ফারুক নিহত

হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক নিহত হয়েছেন। সোমবার (১১ মে) বিকাল প্রায় ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মৌচাক মোহনা কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  মা ইলিশ রক্ষায় ২২ দিন নদীতে জাল না ফেলার আহ্বান প্রতিমন্ত্রীর, শিবচরে ১৫১ জেলেকে চাল বিতরণ

প্রত্যক্ষদর্শীরা জানান, মনিরুজ্জামান ফারুক মোটরসাইকেল নিয়ে বাহুবল বাজারের দিকে যাওয়ার সময় সিলেটগামী অজ্ঞাত একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুনঃ  গজারিয়া বাজার লিটিল স্টার কিন্ডার গার্টেনে সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

নিহত মনিরুজ্জামান ফারুক উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা এবং বাহুবল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন, রাজনৈতিক সহকর্মী ও নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

বাহুবলে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা মনিরুজ্জামান ফারুক নিহত

আপডেটের সময়: ০৬:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬