Dhaka ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বৃষ্টিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানালেন রাজনগরবাসী টাঙ্গাইল নাগরপুরে পল্লী বিদ্যুৎ এর ভোগান্তিতে অতিষ্ঠ জনজীবন শ্রীমঙ্গলে ৩য় ধাপে ফ্যামেলী কার্ড উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের স্কুলছাত্রীদের ইভটিজিং: ৩ বহিরাগত যুবক গ্রেফতার, ২ ছাত্রী বহিষ্কার বাহুবলে শ্বশুরবাড়ির বিরোধে নুর আলীর উপর হামলা, কুপিয়ে গুরুতর জখম বাহুবল ডুবাঐ বাজারে সংঘর্ষে নিহত ১ আহত আর অসংখ্য মানুষ আরমানিটোলায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা শ্রীমঙ্গলে মাছ ধরার জালে ধরা পড়ল অজগর, বন বিভাগের কাছে হস্তান্তর সেনবাগে ঢালুয়া দারুসসুন্নাত মাদ্রাসার আজীবন দাতা সদস্য হলেন লায়ন সৈয়দ হারুন: ২ লাখ টাকার পে-অর্ডার হস্তান্তর সেনবাগে সড়ক দুর্ঘটনা: দুই সহোদরসহ প্রাণ গেল ৩ তরুণের, এলাকায় শোকের ছায়া

মুন্সীগঞ্জে ২০৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ২০৪ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলার হাঁসাড়া পালেরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. জালাল উদ্দিন ওরফে সৌরভ (২৭)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার জয়রামপুর (মল্লিকপাড়া) এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি শ্রীনগরের হাঁসাড়া পালেরপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

আরও পড়ুনঃ  বৃষ্টিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানালেন রাজনগরবাসী

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান।

আরও পড়ুনঃ  আরমানিটোলায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা

এ সময় জালাল উদ্দিনের ভাড়া করা টিনশেড ঘরের শয়নকক্ষ তল্লাশি করে তিনটি ব্যাগের ভেতর থেকে মোট ২০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এর মধ্যে একটি কাপড়ের ব্যাগ থেকে ১৩৬ বোতল, আরেকটি হাতলযুক্ত ব্যাগ থেকে ৫৯ বোতল এবং একটি প্লাস্টিকের চটের ব্যাগ থেকে ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের স্কুলছাত্রীদের ইভটিজিং: ৩ বহিরাগত যুবক গ্রেফতার, ২ ছাত্রী বহিষ্কার

উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ১২ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এ অভিযান আরও জোরদার করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বৃষ্টিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানালেন রাজনগরবাসী

মুন্সীগঞ্জে ২০৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

আপডেটের সময়: ০৮:০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ২০৪ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলার হাঁসাড়া পালেরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. জালাল উদ্দিন ওরফে সৌরভ (২৭)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার জয়রামপুর (মল্লিকপাড়া) এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি শ্রীনগরের হাঁসাড়া পালেরপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে ৩য় ধাপে ফ্যামেলী কার্ড উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান।

আরও পড়ুনঃ  সেনবাগে ঢালুয়া দারুসসুন্নাত মাদ্রাসার আজীবন দাতা সদস্য হলেন লায়ন সৈয়দ হারুন: ২ লাখ টাকার পে-অর্ডার হস্তান্তর