Dhaka ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা টাঙ্গাইল জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর আহসান হাবীব মাসুদ ও সেক্রেটারি হুমায়ুন কবির টাঙ্গাইল জেলা জামায়াতের মজলিসে শূরার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত উত্তর গোপীনাথপুরে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর সম্পন্ন, চ্যাম্পিয়ন মোহনবাগান ফ্রেন্ডস সখীপুরে চার সাংবাদিক গ্রেপ্তার, বিএনপি নেতার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ আওয়ামী লীগের নৈরাজ্য ও বোমা হামলার প্রতিবাদে শিবচরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সালথায় বিএনপির পরিচয়ে আ.লীগের অফিসে মিটিংয়ের অভিযোগ যুবদল নেতার সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করে প্রশংসায় ভাসছেন ছরোয়ার হোসেন সালথার আটঘর ইউনিয়নে উঠান বৈঠকে হাসান আশরাফকে সমর্থন জানালেন শাহিনুর রহমান বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: নারীর ক্ষমতায়নে অনন্য অগ্রযাত্রা

উত্তর গোপীনাথপুরে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর সম্পন্ন, চ্যাম্পিয়ন মোহনবাগান ফ্রেন্ডস

উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে উত্তর গোপীনাথপুরে অনুষ্ঠিত হয়েছে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পঞ্চম আসর। উত্তর গোপীনাথপুর যুব সংঘের উদ্যোগে গত ১৩ ও ১৪ নভেম্বর (শুক্রবার ও শনিবার) উত্তর গোপীনাথপুর ব্যাট ও বল শর্ট পিচের মাঠে দুই দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় গোপালপুর স্পোর্টিং ক্লাব ও মোহনবাগান ফ্রেন্ডস। জমজমাট ফাইনাল খেলায় গোপালপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মোহনবাগান ফ্রেন্ডস।

আরও পড়ুনঃ  বিজয়নগরে জমকালো আয়োজনে NPB News-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন আহমেদের সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী তরুণ সমাজের পরিচিত মুখ নুর মোহাম্মদ টগর।

এ ছাড়া উপস্থিত ছিলেন গজারিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি ফাহাদ হাসান মিতুল, একাডেমি কোচ লিমন, স্থানীয় ব্যক্তিবর্গ ইলিয়াস হোসেন, রনি মোল্লা, কালা শেখ, জাহাঙ্গীর হোসেন, জামিল হোসেন, পল্লী চিকিৎসক আয়ব ডাক্তার, আবুল ডাক্তার, রাসেল মন্ডল, সোহেল মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  সালথার আটঘর ইউনিয়নে উঠান বৈঠকে হাসান আশরাফকে সমর্থন জানালেন শাহিনুর রহমান

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ইসলামপুর যুব সংঘের সদস্য এসএম উজ্জ্বল, মনির হোসেন, সুরমান, শাহীনসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে নুর মোহাম্মদ টগর বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে। যুবসমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের বেশি বেশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলার মাধ্যমে তারা সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখতে পারবে।”

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। পুরো টুর্নামেন্টটি দুই দিন ধরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ ছাড়া দূর-দূরান্তের দর্শকদের খেলা উপভোগের সুযোগ করে দিতে Ni Heru ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। খেলা শেষে উপস্থিত দর্শকদের জন্য আপ্যায়নের ব্যবস্থাও করা হয়।

আরও পড়ুনঃ  সখীপুরে চার সাংবাদিক গ্রেপ্তার, বিএনপি নেতার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ

আয়োজকদের এমন উদ্যোগকে স্থানীয় ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন নিয়মিত হলে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা

উত্তর গোপীনাথপুরে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর সম্পন্ন, চ্যাম্পিয়ন মোহনবাগান ফ্রেন্ডস

আপডেটের সময়: ১২:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে উত্তর গোপীনাথপুরে অনুষ্ঠিত হয়েছে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পঞ্চম আসর। উত্তর গোপীনাথপুর যুব সংঘের উদ্যোগে গত ১৩ ও ১৪ নভেম্বর (শুক্রবার ও শনিবার) উত্তর গোপীনাথপুর ব্যাট ও বল শর্ট পিচের মাঠে দুই দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় গোপালপুর স্পোর্টিং ক্লাব ও মোহনবাগান ফ্রেন্ডস। জমজমাট ফাইনাল খেলায় গোপালপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মোহনবাগান ফ্রেন্ডস।

আরও পড়ুনঃ  নাগরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন আহমেদের সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী তরুণ সমাজের পরিচিত মুখ নুর মোহাম্মদ টগর।

এ ছাড়া উপস্থিত ছিলেন গজারিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি ফাহাদ হাসান মিতুল, একাডেমি কোচ লিমন, স্থানীয় ব্যক্তিবর্গ ইলিয়াস হোসেন, রনি মোল্লা, কালা শেখ, জাহাঙ্গীর হোসেন, জামিল হোসেন, পল্লী চিকিৎসক আয়ব ডাক্তার, আবুল ডাক্তার, রাসেল মন্ডল, সোহেল মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের নৈরাজ্য ও বোমা হামলার প্রতিবাদে শিবচরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ইসলামপুর যুব সংঘের সদস্য এসএম উজ্জ্বল, মনির হোসেন, সুরমান, শাহীনসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে নুর মোহাম্মদ টগর বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে। যুবসমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের বেশি বেশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলার মাধ্যমে তারা সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখতে পারবে।”

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। পুরো টুর্নামেন্টটি দুই দিন ধরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ ছাড়া দূর-দূরান্তের দর্শকদের খেলা উপভোগের সুযোগ করে দিতে Ni Heru ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। খেলা শেষে উপস্থিত দর্শকদের জন্য আপ্যায়নের ব্যবস্থাও করা হয়।

আরও পড়ুনঃ  কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে সালথায় যুবদল-ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন