Dhaka ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদক বিক্রির প্রতিবাদ করায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির পিতার ইন্তেকাল শিবচরের ইউএনওর বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন, আরও দুই বছর রাখার আহ্বান নাগরপুর উপজেলা জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, নায়েবে আমীর আব্দুস সালাম, সেক্রেটারি মোসলেম উদ্দিন মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদ জানালেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন টানা বৃষ্টিতে শিবচরে পানিতে তলিয়ে গেছে কাটা ধান, দিশেহারা কৃষক অসময়ের বৃষ্টিতে ফরিদপুরে কৃষকের স্বপ্নভঙ্গ, মাঠেই ভিজছে পাকা ধান

ডিমলায় বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ দুইজন আটক

নীলফামারীর ডিমলায় ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন, চারটি সিমকার্ড, একটি পুরাতন স্কুল ব্যাগ ও একটি কাঁচি জব্দ করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানারহাট বিওপির একটি টহলদল উপজেলার খবিরের ময়দান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আরও পড়ুনঃ  কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম

৫১ বিজিবি সূত্রে জানা যায়, সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল সীমান্ত পিলার ৭৯০ থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছিল। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে সেখানে এলে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন।

আরও পড়ুনঃ  নাগরপুর উপজেলা জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, নায়েবে আমীর আব্দুস সালাম, সেক্রেটারি মোসলেম উদ্দিন

তারা থামার পরিবর্তে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ডিমলা উপজেলার মধ্য ছাতনাই গ্রামের মৃত ফরিউজ্জামানের ছেলে মো. সুমন আলী (৩৯) এবং উত্তর সুন্দরখাতা গ্রামের লব আলীর ছেলে মো. শাহিন আলম (২৯)।

আরও পড়ুনঃ  টাঙ্গাইল শহর জামায়াতের নতুন কমিটি ঘোষণা : আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম

বিজিবি জানায়, অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা।

আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ৫১ বিজিবি।

জনপ্রিয় পোস্ট

মাদক বিক্রির প্রতিবাদ করায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ডিমলায় বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ দুইজন আটক

আপডেটের সময়: ১০:১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারীর ডিমলায় ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন, চারটি সিমকার্ড, একটি পুরাতন স্কুল ব্যাগ ও একটি কাঁচি জব্দ করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানারহাট বিওপির একটি টহলদল উপজেলার খবিরের ময়দান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আরও পড়ুনঃ  মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদ জানালেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী

৫১ বিজিবি সূত্রে জানা যায়, সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল সীমান্ত পিলার ৭৯০ থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছিল। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে সেখানে এলে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন।

আরও পড়ুনঃ  টানা বৃষ্টিতে শিবচরে পানিতে তলিয়ে গেছে কাটা ধান, দিশেহারা কৃষক