Dhaka ০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাজারে অগ্নিকাণ্ডে ৩’দোকানে সোয়া কোটি টাকার ক্ষতি নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমেটির  পরিচিতি সভা অনুষ্ঠিত  বাহুবলে মাদক সেবন করে এলাকায় হট্টগোল, যুবকের ৭ মাসের কারাদণ্ড বিজয়নগরে ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক, পালিয়ে গেল পাচারকারীরা অপরাধ দমনে সাফল্য, মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ওসি আলাউদ্দিন শিবচরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ : ডা. শফিকুর রহমান জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে টাইমস অব বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিবচরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বিজয়নগরে ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক, পালিয়ে গেল পাচারকারীরা

ব্রাহ্মণবাড়িয়া  বিজয়নগরে অভিযান চালিয়ে ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। এ সময় গাঁজা বহনকারী চার থেকে পাঁচজন পাচারকারী বস্তা ফেলে পালিয়ে যায়।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে টহল এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সরাইল ব্যাটালিয়ন—২৫ বিজিবির অধীনস্থ বিষ্ণপুর বিওপির একটি টহলদল।

আরও পড়ুনঃ  আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ : ডা. শফিকুর রহমান

সীমান্ত পিলার ২০১২/এমপি থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার কাউহাটি এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এ সময় চার থেকে পাঁচজন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদের ধাওয়া করা হয়।

আরও পড়ুনঃ  গাজীপুরে ৯ কেন্দ্রে বাউবির পরীক্ষা, অংশ নিচ্ছেন ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী

বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তাগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে অভিনব কায়দায় কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৪০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

আটক গাঁজার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে ধ্বংসের জন্য উদ্ধার করা মাদক ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ

বিজিবি আরও জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

বাজারে অগ্নিকাণ্ডে ৩’দোকানে সোয়া কোটি টাকার ক্ষতি

বিজয়নগরে ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক, পালিয়ে গেল পাচারকারীরা

আপডেটের সময়: ০৪:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া  বিজয়নগরে অভিযান চালিয়ে ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। এ সময় গাঁজা বহনকারী চার থেকে পাঁচজন পাচারকারী বস্তা ফেলে পালিয়ে যায়।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে টহল এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সরাইল ব্যাটালিয়ন—২৫ বিজিবির অধীনস্থ বিষ্ণপুর বিওপির একটি টহলদল।

আরও পড়ুনঃ  নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমেটির  পরিচিতি সভা অনুষ্ঠিত 

সীমান্ত পিলার ২০১২/এমপি থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার কাউহাটি এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এ সময় চার থেকে পাঁচজন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদের ধাওয়া করা হয়।

আরও পড়ুনঃ  আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ : ডা. শফিকুর রহমান

বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তাগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে অভিনব কায়দায় কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৪০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

আটক গাঁজার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে ধ্বংসের জন্য উদ্ধার করা মাদক ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে পারাবত এক্সপ্রেসের ধাক্কায় নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি