Dhaka ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাপুর ইউপি নির্বাচনে জনগণের ভালোবাসায় জয়ের আশা বিএনপি নেতা মনির মোল্লার পাকুল্যায় পিএমকের উদ্যোগে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ মাদক বিক্রির প্রতিবাদ করায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির পিতার ইন্তেকাল শিবচরের ইউএনওর বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন, আরও দুই বছর রাখার আহ্বান নাগরপুর উপজেলা জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, নায়েবে আমীর আব্দুস সালাম, সেক্রেটারি মোসলেম উদ্দিন মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদ জানালেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

র‌্যাব’র অভিযানে ২ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সিলেটে পৃথক অভিযানে মোগলাবাজার ও গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র‌্যাপীড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৮ অক্টোবর ও রোববার (২৭ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তা ও গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল। তারা দুজনই উপজেলা আওয়ামী লীগ নেতা।

র‌্যাব জানায়, সোমবার দুপুরে মোগলাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তাকে গ্রেফতার করা হয়। আর রোববার র‌্যাব গ্রেফতার করে লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুলকে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামী ছিলেন। তাকে ইউপি কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।

গোলাপগঞ্জ থানার ওসি মীর মো: আব্দুন নাসের বলেন, তাকে র‍্যাব-৯ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করার পর সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় পোস্ট

সোনাপুর ইউপি নির্বাচনে জনগণের ভালোবাসায় জয়ের আশা বিএনপি নেতা মনির মোল্লার

র‌্যাব’র অভিযানে ২ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেটের সময়: ০৭:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪