Dhaka ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাস্তা-সাঁকোর পর এবার কালভার্ট সংস্কারে যুবদল নেতা এনায়েত সত্যের সন্ধানে অবিরাম ১১ বছরে দৈনিক আমাদের প্রতিদিন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুইজনের অবস্থা আশঙ্কাজনক আমতলীতে দোকানে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকা ক্ষতির আশংকা কালীগঞ্জে বিপিএল সিজন-৫ এর ফাইনালে এ্যাটাক টাইটান ৫ উইকেটে চ্যাম্পিয়ন শিবচরে যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ঋণ বিতরণ নাগরপুরে হিফজুল কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ভৈরবে ফ্রি মেডিকেল ক্যাম্প

শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্ষুদ্রঋণ, কৃষি উপকরণ বিতরণ, স্যানিটেশন ও কুটির শিল্পসহ পল্লী উন্নয়নমূলক নানা কার্যক্রম নিয়ে কাজ করে আসছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের ভৈরবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে পল্লী মঙ্গল কর্মসূচি ভৈরব শাখার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে গ্রামীণ এলাকার অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  সত্যের সন্ধানে অবিরাম ১১ বছরে দৈনিক আমাদের প্রতিদিন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র সহকারী পরিচালক সঞ্জয় কুমার বর্ধন। এ সময় এরিয়া ম্যানেজার মোঃ মনির হোসেন, শাখা ব্যবস্থাপক মোঃ সোহাগ মিয়া এবং ভৈরব শাখার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সালথায় বাঁশের সাঁকোয় স্বস্তি, কৃষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে যুবদল নেতা এনায়েতের উদ্যোগ

ক্যাম্পে আগত প্রায় ৪০০ থেকে ৫০০ রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং চক্ষু রোগীদের জন্য পাওয়ারের চশমা ও আই ড্রপ বিতরণ করা হয়।

উদ্বোধনী বক্তব্যে সঞ্জয় কুমার বর্ধন বলেন, “পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) দেশের বিভিন্ন শাখায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। তারই অংশ হিসেবে ভৈরব শাখায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।”

আরও পড়ুনঃ  সালথায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান

তিনি আরও জানান, সংস্থাটি স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

রাস্তা-সাঁকোর পর এবার কালভার্ট সংস্কারে যুবদল নেতা এনায়েত

পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ভৈরবে ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেটের সময়: ০১:১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্ষুদ্রঋণ, কৃষি উপকরণ বিতরণ, স্যানিটেশন ও কুটির শিল্পসহ পল্লী উন্নয়নমূলক নানা কার্যক্রম নিয়ে কাজ করে আসছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের ভৈরবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে পল্লী মঙ্গল কর্মসূচি ভৈরব শাখার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে গ্রামীণ এলাকার অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  নাগরপুরে হিফজুল কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র সহকারী পরিচালক সঞ্জয় কুমার বর্ধন। এ সময় এরিয়া ম্যানেজার মোঃ মনির হোসেন, শাখা ব্যবস্থাপক মোঃ সোহাগ মিয়া এবং ভৈরব শাখার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  শিবচরে যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ঋণ বিতরণ

ক্যাম্পে আগত প্রায় ৪০০ থেকে ৫০০ রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং চক্ষু রোগীদের জন্য পাওয়ারের চশমা ও আই ড্রপ বিতরণ করা হয়।

উদ্বোধনী বক্তব্যে সঞ্জয় কুমার বর্ধন বলেন, “পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) দেশের বিভিন্ন শাখায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। তারই অংশ হিসেবে ভৈরব শাখায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।”

আরও পড়ুনঃ  কালীগঞ্জে বিপিএল সিজন-৫ এর ফাইনালে এ্যাটাক টাইটান ৫ উইকেটে চ্যাম্পিয়ন