Dhaka ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

পাঁচবিবিতে জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা

জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ই এপ্রিল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্রী তরুণ কুমার পালের নিজ অফিসকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তিনি নিজেই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হামিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি, উপজেলা ইমাম প্রতিনিধি, সাংবাদিক মো. আজাদ আলীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল জুনিয়র কনসালটেন্ট ও মেডিকেল অফিসাররা সহ অনেকেই।

আরও পড়ুনঃ  নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

সভায় জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ে শতভাগ টিকাদান নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

সভায় জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম টিকা প্রদান করা হবে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

পাঁচবিবিতে জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা

আপডেটের সময়: ০৯:৪৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ই এপ্রিল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্রী তরুণ কুমার পালের নিজ অফিসকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তিনি নিজেই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হামিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি, উপজেলা ইমাম প্রতিনিধি, সাংবাদিক মো. আজাদ আলীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল জুনিয়র কনসালটেন্ট ও মেডিকেল অফিসাররা সহ অনেকেই।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

সভায় জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ে শতভাগ টিকাদান নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫