Dhaka ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাঙ্গলকোটে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শতাধিক অসহায় মানুষ মনোহরগঞ্জে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শতাধিক অসহায় মানুষ পূবাইলের করমতলায় ৫০টির বেশি পরিবার পানিবন্দী নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে বরগুনা উপকূলীয় এলাকার জনসাধারণ নদীভাংগনের কবলে নিঃস্ব এবং তাদের প্রত্যাশা ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে দাড়ালেন নলগড়িয়া আল-আমানাহ যুব সংগঠন, মানবিক সহায়তায় জাগলো নতুন আশার আলো রাজধানীতে হকার্স সুপারভাইজার এর ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগ, গ্রেফতার ৪ সিংগারবিল ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী : মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ভৈরবে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঘাটাইলে জাকের পার্টির উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাকের পার্টির কেন্দ্রীয় নির্দেশে সারাদেশে প্রতিটি জেলা ও মহানগরে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলা পূর্ব জাকের পার্টির উদ্যোগে ঘাটাইল উপজেলার পাড়কুশরিয়া গ্রামে সকাল ১০ ঘটিকায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই দলে দলে মুসল্লিরা সমবেত হন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ আদায় করেন।

আরও পড়ুনঃ  পূবাইলের করমতলায় ৫০টির বেশি পরিবার পানিবন্দী

নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় নেতৃবৃন্দ ঈদের তাৎপর্য তুলে ধরে বলেন, ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সাম্যের শিক্ষা দেয়। সমাজের সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তারা। জামাতে জাকের পার্টির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নাঙ্গলকোটে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শতাধিক অসহায় মানুষ

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, যা এক মিলনমেলায় পরিণত হয়।পরে আগত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়, যা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

আরও পড়ুনঃ  মনোহরগঞ্জে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শতাধিক অসহায় মানুষ
Tag :
জনপ্রিয় পোস্ট

নাঙ্গলকোটে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শতাধিক অসহায় মানুষ

ঘাটাইলে জাকের পার্টির উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:৪৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬