Dhaka ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন টানা বৃষ্টিতে শিবচরে পানিতে তলিয়ে গেছে কাটা ধান, দিশেহারা কৃষক অসময়ের বৃষ্টিতে ফরিদপুরে কৃষকের স্বপ্নভঙ্গ, মাঠেই ভিজছে পাকা ধান বাহুবলে জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন: আমীর সিরাজুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান টাঙ্গাইল শহর জামায়াতের নতুন কমিটি ঘোষণা : আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম বাহুবলের ৭ ইউনিয়নেই ভোট তৃতীয় ধাপে, নির্বাচন ২৯ এপ্রিল সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ নগরকান্দার রামনগর ইউনিয়নের গোপালপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ছানি রোগী শনাক্ত ৩৭০ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি

টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

মধ্যরাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিয়েছে একদল দুর্বৃত্তরা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত মধ্যরাত আনুমানিক সাড়ে বারোটার দিকে জানালা দিয়ে বোতলে পেট্রোলের আগুন ছুড়ে মারে অফিস কক্ষের ভেতরে। এতে অফিসের ভেতরে থাকা বিভিন্ন জরুরী কাগজপত্র ও বিভিন্ন নথি পুড়ে যায়।

স্থানীয়রা এ ঘটনার বিষয়ে বলেন, অগ্নি কান্ডের বিষয়টি গ্রামীণ ব্যাংকের নাইট গার্ডের দৃষ্টিগোচর হওয়ায় তারা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছে। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি তবে কিছু কাগজপত্র ও নথী পড়ু গিয়েছে।

আরও পড়ুনঃ  নগরকান্দার রামনগর ইউনিয়নের গোপালপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ছানি রোগী শনাক্ত ৩৭০

এ বিষয়ে গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, রাত আনুমানিক সারে ১২ টার সময় পেট্রোলের সাথে কাপড়ে আগুন জানালা দিয়ে অফিসের ভেতরে ছুড়ে মারায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ধোঁয়া নাইটগার্ড দেখে ফেলায় দ্রুত সকলকে ডেকে উঠালে তারা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে সালথা উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল

নাগরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, গতরাত আনুমানিক সাড়ে বারোটার দিকে গ্রামীণ ব্যাংক গয়হাটা শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে শাখা ব্যবস্থাপক আমাদের তাৎক্ষণিক অবহিত করলে আমরা ঘটনা স্থল পরিদর্শন করি এবং ক্ষয়ক্ষতির বিষয়ে নিরূপণ করি। ঘটনাটি তাৎক্ষণিক তারা বুঝতে পারলে, এতে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় শাখা ব্যবস্থাপক বাদী হয়ে থানায় একটি মামলা দিচ্ছেন।

আরও পড়ুনঃ  পিএমকের উদ্যোগে ময়মনসিংহে স্বাস্থ্যসেবা পেলেন পাঁচ শতাধিক দরিদ্র রোগী

বিগত কয়েকদিনে গ্রামীণ ব্যাংক এর বিভিন্ন শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যা মোটেই কাম্য নয়। বিষয়টি বন্ধে দ্রুত সরকার ও সংশ্লিষ্টদের কঠোর পদক্ষেপ কামনা করছে সকলে।

Tag :
জনপ্রিয় পোস্ট

টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

আপডেটের সময়: ১০:৪৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মধ্যরাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিয়েছে একদল দুর্বৃত্তরা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত মধ্যরাত আনুমানিক সাড়ে বারোটার দিকে জানালা দিয়ে বোতলে পেট্রোলের আগুন ছুড়ে মারে অফিস কক্ষের ভেতরে। এতে অফিসের ভেতরে থাকা বিভিন্ন জরুরী কাগজপত্র ও বিভিন্ন নথি পুড়ে যায়।

স্থানীয়রা এ ঘটনার বিষয়ে বলেন, অগ্নি কান্ডের বিষয়টি গ্রামীণ ব্যাংকের নাইট গার্ডের দৃষ্টিগোচর হওয়ায় তারা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছে। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি তবে কিছু কাগজপত্র ও নথী পড়ু গিয়েছে।

আরও পড়ুনঃ  অসময়ের বৃষ্টিতে ফরিদপুরে কৃষকের স্বপ্নভঙ্গ, মাঠেই ভিজছে পাকা ধান

এ বিষয়ে গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, রাত আনুমানিক সারে ১২ টার সময় পেট্রোলের সাথে কাপড়ে আগুন জানালা দিয়ে অফিসের ভেতরে ছুড়ে মারায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ধোঁয়া নাইটগার্ড দেখে ফেলায় দ্রুত সকলকে ডেকে উঠালে তারা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে সালথা উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল

নাগরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, গতরাত আনুমানিক সাড়ে বারোটার দিকে গ্রামীণ ব্যাংক গয়হাটা শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে শাখা ব্যবস্থাপক আমাদের তাৎক্ষণিক অবহিত করলে আমরা ঘটনা স্থল পরিদর্শন করি এবং ক্ষয়ক্ষতির বিষয়ে নিরূপণ করি। ঘটনাটি তাৎক্ষণিক তারা বুঝতে পারলে, এতে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় শাখা ব্যবস্থাপক বাদী হয়ে থানায় একটি মামলা দিচ্ছেন।

আরও পড়ুনঃ  টানা বৃষ্টিতে শিবচরে পানিতে তলিয়ে গেছে কাটা ধান, দিশেহারা কৃষক