Dhaka ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে সালথা উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স ট্রেনিং বাতিলের দাবিতে নাগরপুরে মানববন্ধন পিএমকের উদ্যোগে ময়মনসিংহে স্বাস্থ্যসেবা পেলেন পাঁচ শতাধিক দরিদ্র রোগী সালথায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের মতবিনিময় সভা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে শিবচরে খতমে নবুওয়ত মহাসম্মেলন সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা টাঙ্গাইল জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর আহসান হাবীব মাসুদ ও সেক্রেটারি হুমায়ুন কবির টাঙ্গাইল জেলা জামায়াতের মজলিসে শূরার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত উত্তর গোপীনাথপুরে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর সম্পন্ন, চ্যাম্পিয়ন মোহনবাগান ফ্রেন্ডস সখীপুরে চার সাংবাদিক গ্রেপ্তার, বিএনপি নেতার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ

পিএমকের উদ্যোগে ময়মনসিংহে স্বাস্থ্যসেবা পেলেন পাঁচ শতাধিক দরিদ্র রোগী

অতিদরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ময়মনসিংহে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)।

বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী সংস্থাটির ময়মনসিংহের বিকেবি শাখা কার্যালয় প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়। এতে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু ও সার্জারিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

কর্মসূচিতে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আনিসুর রহমান, ডা. মারিয়া তাসনিম, ডা. শাকিলা জামান, ডা. মো. মনিরুজ্জামান, ডা. মো. হোসেন আহমদ, ডা. রুহুল আমিন, ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. বিপুল চন্দ্র দাস।

আরও পড়ুনঃ  ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে সালথা উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল

এ সময় পল্লী মঙ্গল কর্মসূচির (পিএমকে) সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. নবাব আলী, জোনাল আইটি অফিসার মো. আশরাফুল ইসলাম, বিকেবি শাখা ব্যবস্থাপক মো. নিপুন হোসেন, হিসাবরক্ষক সঞ্জয় চন্দ্র দাস এবং সিনিয়র ক্রেডিট অফিসার মো. উজ্জ্বল তালুকদার উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় রোগীদের বিনামূল্যে চিকিৎসকের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ওষুধ, চোখের ড্রপ এবং চক্ষু রোগীদের জন্য পাওয়ারের চশমা বিতরণ করা হয়। পিএমকের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. নবাব আলীর উদ্যোগ ও তত্ত্বাবধানে সংস্থাটির বিভিন্ন শাখায় ধারাবাহিকভাবে এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরও পড়ুনঃ  সালথায় বিএনপির পরিচয়ে আ.লীগের অফিসে মিটিংয়ের অভিযোগ যুবদল নেতার

সংস্থাটির বোর্ড বাজার শাখার ব্যবস্থাপক মো. আল আমিন জানান, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই পল্লী মঙ্গল কর্মসূচি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কর্মসূচির আওতায় মা ও শিশুর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদানসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সালথায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের মতবিনিময় সভা

তিনি আরও বলেন, সংস্থার শাখার গ্রাহকদের পাশাপাশি এলাকার মা ও শিশু এবং সব বয়সী অতিদরিদ্র ও অসহায় মানুষকে এ সেবার আওতায় আনা হচ্ছে। প্রতি বছর এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রেখে অসহায় মানুষের পাশে থাকতে চান তারা।

বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। এ সময় তারা পল্লী মঙ্গল কর্মসূচির প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপপ্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে সালথা উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল

পিএমকের উদ্যোগে ময়মনসিংহে স্বাস্থ্যসেবা পেলেন পাঁচ শতাধিক দরিদ্র রোগী

আপডেটের সময়: ০৩:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

অতিদরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ময়মনসিংহে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)।

বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী সংস্থাটির ময়মনসিংহের বিকেবি শাখা কার্যালয় প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়। এতে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু ও সার্জারিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

কর্মসূচিতে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আনিসুর রহমান, ডা. মারিয়া তাসনিম, ডা. শাকিলা জামান, ডা. মো. মনিরুজ্জামান, ডা. মো. হোসেন আহমদ, ডা. রুহুল আমিন, ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. বিপুল চন্দ্র দাস।

আরও পড়ুনঃ  সালথায় বিএনপির পরিচয়ে আ.লীগের অফিসে মিটিংয়ের অভিযোগ যুবদল নেতার

এ সময় পল্লী মঙ্গল কর্মসূচির (পিএমকে) সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. নবাব আলী, জোনাল আইটি অফিসার মো. আশরাফুল ইসলাম, বিকেবি শাখা ব্যবস্থাপক মো. নিপুন হোসেন, হিসাবরক্ষক সঞ্জয় চন্দ্র দাস এবং সিনিয়র ক্রেডিট অফিসার মো. উজ্জ্বল তালুকদার উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় রোগীদের বিনামূল্যে চিকিৎসকের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ওষুধ, চোখের ড্রপ এবং চক্ষু রোগীদের জন্য পাওয়ারের চশমা বিতরণ করা হয়। পিএমকের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. নবাব আলীর উদ্যোগ ও তত্ত্বাবধানে সংস্থাটির বিভিন্ন শাখায় ধারাবাহিকভাবে এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইল জেলা জামায়াতের মজলিসে শূরার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

সংস্থাটির বোর্ড বাজার শাখার ব্যবস্থাপক মো. আল আমিন জানান, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই পল্লী মঙ্গল কর্মসূচি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কর্মসূচির আওতায় মা ও শিশুর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদানসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স ট্রেনিং বাতিলের দাবিতে নাগরপুরে মানববন্ধন