Dhaka ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে শিবচরে খতমে নবুওয়ত মহাসম্মেলন সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা টাঙ্গাইল জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর আহসান হাবীব মাসুদ ও সেক্রেটারি হুমায়ুন কবির টাঙ্গাইল জেলা জামায়াতের মজলিসে শূরার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত উত্তর গোপীনাথপুরে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর সম্পন্ন, চ্যাম্পিয়ন মোহনবাগান ফ্রেন্ডস সখীপুরে চার সাংবাদিক গ্রেপ্তার, বিএনপি নেতার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ আওয়ামী লীগের নৈরাজ্য ও বোমা হামলার প্রতিবাদে শিবচরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সালথায় বিএনপির পরিচয়ে আ.লীগের অফিসে মিটিংয়ের অভিযোগ যুবদল নেতার সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করে প্রশংসায় ভাসছেন ছরোয়ার হোসেন সালথার আটঘর ইউনিয়নে উঠান বৈঠকে হাসান আশরাফকে সমর্থন জানালেন শাহিনুর রহমান

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে শিবচরে খতমে নবুওয়ত মহাসম্মেলন

‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’—এ স্লোগান সামনে রেখে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মাদারীপুরের শিবচরে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার ঐতিহাসিক হাজী শরীয়তউল্লাহ (রহ.)-এর আস্তানাসংলগ্ন বাহাদুরপুর ময়দানে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত চলা এ মহাসম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

আরও পড়ুনঃ  সখীপুরে চার সাংবাদিক গ্রেপ্তার, বিএনপি নেতার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দীন আহমাদ হানজালা।

বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ মো. হাসানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা রশিদ আহমাদ, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, নায়েবে আমির মুফতি মোহাম্মদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম আশরাফী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী।

আরও পড়ুনঃ  সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা

এ ছাড়া উপস্থিত ছিলেন জামিয়াতুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী, বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের মহাসচিব মাওলানা এ বি এম এমদাদুল হক, মাওলানা আলী আহমদ চৌধুরী, মাওলানা আকরাম হুসাইন, মাওলানা শাহ আলম তালুকদারসহ আমন্ত্রিত বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেন, “হাসিনাকে কাদিয়ানীদের কাফের ঘোষণা করার কথা বলেছিলেন, কিন্তু তিনি তা করেননি। এ কারণে তাকে দিনের আলোতে পালিয়ে যেতে হয়েছে।”

আরও পড়ুনঃ  উত্তর গোপীনাথপুরে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর সম্পন্ন, চ্যাম্পিয়ন মোহনবাগান ফ্রেন্ডস

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও একই দাবি জানিয়ে তিনি বলেন, “আপনি একজন মুসলিম। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে সংসদে আইন পাস করুন।”

সম্মেলনে অন্যান্য বক্তারাও কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবির পক্ষে বক্তব্য দেন। একই সঙ্গে এ দাবিতে জাতীয় সংসদে আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে শিবচরে খতমে নবুওয়ত মহাসম্মেলন

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে শিবচরে খতমে নবুওয়ত মহাসম্মেলন

আপডেটের সময়: ০৩:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’—এ স্লোগান সামনে রেখে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মাদারীপুরের শিবচরে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার ঐতিহাসিক হাজী শরীয়তউল্লাহ (রহ.)-এর আস্তানাসংলগ্ন বাহাদুরপুর ময়দানে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত চলা এ মহাসম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

আরও পড়ুনঃ  সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দীন আহমাদ হানজালা।

বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ মো. হাসানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা রশিদ আহমাদ, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, নায়েবে আমির মুফতি মোহাম্মদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম আশরাফী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের নৈরাজ্য ও বোমা হামলার প্রতিবাদে শিবচরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

এ ছাড়া উপস্থিত ছিলেন জামিয়াতুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী, বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের মহাসচিব মাওলানা এ বি এম এমদাদুল হক, মাওলানা আলী আহমদ চৌধুরী, মাওলানা আকরাম হুসাইন, মাওলানা শাহ আলম তালুকদারসহ আমন্ত্রিত বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেন, “হাসিনাকে কাদিয়ানীদের কাফের ঘোষণা করার কথা বলেছিলেন, কিন্তু তিনি তা করেননি। এ কারণে তাকে দিনের আলোতে পালিয়ে যেতে হয়েছে।”

আরও পড়ুনঃ  সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করে প্রশংসায় ভাসছেন ছরোয়ার হোসেন