Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

মা ইলিশ রক্ষায় ২২ দিন নদীতে জাল না ফেলার আহ্বান প্রতিমন্ত্রীর, শিবচরে ১৫১ জেলেকে চাল বিতরণ

মাদারীপুরের শিবচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ উপলক্ষে সচেতনতা সভা ও জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিজিএফ (চাল) বিতরণ করা হয়েছে।

​বুধবার (০৮ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলার চরজানাজাত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সচেতনতা সভা ও খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

আরও পড়ুনঃ  সেনবাগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জমি দখল করে ৫নং অর্জুনতলা ইউপি চেয়ারম্যানের বহুতল ভবন নির্মাণ

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক।

​মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফয়সাল এলাহী, শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব সোহেল রানাসহ বিএনপির স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন,
​”একটি ছোট ইলিশ যদি ডিম ছাড়তে সুযোগ পায়, তা থেকে প্রায় ২ লক্ষ ইলিশ মাছ হওয়ার সম্ভাবনা থাকে।”

আরও পড়ুনঃ  শিবচরে ছেলের সাবলের আঘাতে বাবা আরব আলী গুরুতর আহত,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন

​জেলেদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে অভিযানের এই ২২ দিন জনপ্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এই ২২ দিন একটু কষ্ট হলেও পরবর্তীতে নদীর ইলিশ মাছ আপনাদেরই, আপনারাই ধরবেন। তাই জেলে সম্প্রদায়ের প্রতি অনুরোধ থাকবে, আপনারা কেউ এই সময়ে নদীতে জাল ফেলবেন না।

​বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা মা ইলিশ সংরক্ষণের সময়কালে সব ধরনের আইনি নিষেধাজ্ঞা মেনে চলে নদীতে জাল দিয়ে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি জোর আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মাদারীপুরের শিবচরে বিভিন্ন কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

​এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে এই ২২ দিন (০৮ থেকে ২৯ অক্টোবর) কোনো অবস্থাতেই নদীতে নেমে মাছ শিকার করা যাবে না। অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দেন বক্তারা।

​সভা শেষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার মোট ১৫১ জন জেলে পরিবার প্রতিকেজি ২৫ কেজি করে ভিজিএফের চাল সহায়তা হিসেবে তুলে দেওয়া হয়।

জনপ্রিয় পোস্ট

গজারিয়া বাজার লিটিল স্টার কিন্ডার গার্টেনে সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মা ইলিশ রক্ষায় ২২ দিন নদীতে জাল না ফেলার আহ্বান প্রতিমন্ত্রীর, শিবচরে ১৫১ জেলেকে চাল বিতরণ

আপডেটের সময়: ০৬:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

মাদারীপুরের শিবচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ উপলক্ষে সচেতনতা সভা ও জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিজিএফ (চাল) বিতরণ করা হয়েছে।

​বুধবার (০৮ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলার চরজানাজাত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সচেতনতা সভা ও খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

আরও পড়ুনঃ  মাহিন্দ্রা ট্রাক্টর থেকে মাটি পড়ে সড়ক পিচ্ছিল, খিরাতলায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি,প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক।

​মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফয়সাল এলাহী, শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব সোহেল রানাসহ বিএনপির স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন,
​”একটি ছোট ইলিশ যদি ডিম ছাড়তে সুযোগ পায়, তা থেকে প্রায় ২ লক্ষ ইলিশ মাছ হওয়ার সম্ভাবনা থাকে।”

আরও পড়ুনঃ  গণ উন্নয়ন সমবায় সমিতির বিরুদ্ধে অভিযোগ, শিবচরে আমরণ অনশন

​জেলেদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে অভিযানের এই ২২ দিন জনপ্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এই ২২ দিন একটু কষ্ট হলেও পরবর্তীতে নদীর ইলিশ মাছ আপনাদেরই, আপনারাই ধরবেন। তাই জেলে সম্প্রদায়ের প্রতি অনুরোধ থাকবে, আপনারা কেউ এই সময়ে নদীতে জাল ফেলবেন না।

​বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা মা ইলিশ সংরক্ষণের সময়কালে সব ধরনের আইনি নিষেধাজ্ঞা মেনে চলে নদীতে জাল দিয়ে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি জোর আহ্বান জানান।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ