
হবিগঞ্জের বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর এলাকায় ইয়াবা মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে সেলিম মিয়া (পিতা-তোতা মিয়া) নামের এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদ।
অভিযানে মাদকদ্রব্য সেবনের অভিযোগে সেলিম মিয়াকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোঃ দেলোয়ার হোসেন ছাদেক, বাহুবল উপজেলা প্রতিনিধি : 








