Dhaka ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবচরে হত দরিদ্রদের ৪টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন টাঙ্গাইলের নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত  কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, নারীসহ আহত ৩ হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিটি নবায়ন সেনবাগের অপরাধীদের ত্রাস ওসি আবদুর রহিম সরকারকে ঘিরে ষড়যন্ত্র: ব্যক্তিগত বিরোধে ক্লোজড, ক্ষুব্ধ স্থানীয়রা শ্রীমঙ্গলে বিপুল ভারতীয় প্রসাধনীসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন রাজস্থলীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত শিবচরে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫ শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা পেল ২১ শিক্ষা প্রতিষ্ঠান

শিবচরে হত দরিদ্রদের ৪টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হতদরিদ্র ৪টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপকারভোগীদের গাভী পালন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাঁশকান্দী ইউনিয়নের ছলেনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস)-এর উদ্যোগে এ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা ও গাভী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ বরাদ্দ (২০২৫-২০২৬ অর্থবছর) দ্বিতীয় কিস্তি থেকে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় বাঁশকান্দী ইউনিয়নের ৬টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৪টি গাভী বিতরণ করা হয়। পাশাপাশি উপকারভোগীদের গাভীর সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

গাভীপ্রাপ্ত উপকারভোগীরা হলেন— বিলকিস আক্তার,খবির মিয়া, সেলিম ঢ়াড়ি ও আবুল কাসেম মাদবর।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত

ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক এ.বি.এম. মাহবুব হোসেন বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছলেনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান ও টেকসই জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি উপকারভোগীদের প্রশিক্ষণের আলোকে গাভীগুলোর যথাযথ পরিচর্যা করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

সভাপতির বক্তব্যে এ.বি.এম. মাহবুব হোসেন বাদল বলেন, ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

শিবচরে হত দরিদ্রদের ৪টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

শিবচরে হত দরিদ্রদের ৪টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

আপডেটের সময়: ০৩:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হতদরিদ্র ৪টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপকারভোগীদের গাভী পালন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাঁশকান্দী ইউনিয়নের ছলেনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস)-এর উদ্যোগে এ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা ও গাভী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে বিপুল ভারতীয় প্রসাধনীসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ বরাদ্দ (২০২৫-২০২৬ অর্থবছর) দ্বিতীয় কিস্তি থেকে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় বাঁশকান্দী ইউনিয়নের ৬টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৪টি গাভী বিতরণ করা হয়। পাশাপাশি উপকারভোগীদের গাভীর সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

গাভীপ্রাপ্ত উপকারভোগীরা হলেন— বিলকিস আক্তার,খবির মিয়া, সেলিম ঢ়াড়ি ও আবুল কাসেম মাদবর।

আরও পড়ুনঃ  রাজস্থলীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত

ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক এ.বি.এম. মাহবুব হোসেন বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছলেনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান ও টেকসই জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি উপকারভোগীদের প্রশিক্ষণের আলোকে গাভীগুলোর যথাযথ পরিচর্যা করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  শিবচরে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫ শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা পেল ২১ শিক্ষা প্রতিষ্ঠান