Dhaka ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পাকুল্যায় পিএমকের উদ্যোগে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ মাদক বিক্রির প্রতিবাদ করায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির পিতার ইন্তেকাল শিবচরের ইউএনওর বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন, আরও দুই বছর রাখার আহ্বান নাগরপুর উপজেলা জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, নায়েবে আমীর আব্দুস সালাম, সেক্রেটারি মোসলেম উদ্দিন মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদ জানালেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন টানা বৃষ্টিতে শিবচরে পানিতে তলিয়ে গেছে কাটা ধান, দিশেহারা কৃষক

নানা বাড়িতে নদীতে গোসল করতে নেমে আর বাড়ি ফেরা হলো না জুঁইয়ের

  • মেজবাহ মাসুম :
  • আপডেটের সময়: ০১:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১৩৯ সময় দেখুন

ঢাকা থেকে নানা বাড়িতে বেড়াতে এসে আর বাড়ি ফেরা হলো না জুইয়ের! বরগুনার পায়রা নদীতে নি’খোঁজ ১৫ বছরের কিশোরী।

নানাবাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে জুঁই (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা খেয়াঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ জুঁই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা মো. জনির চৌধুরীর কণ্যা। বাবার সঙ্গে সে বরগুনার বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা এলাকায় নানা শানু মৃধার বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে এক স্বজনের সঙ্গে পাশের পায়রা নদীতে গোসল করতে নামে সে। নদীতে তীব্র স্রোত থাকায় গোসলের একপর্যায়ে স্রোতের টানে পানিতে তলিয়ে যায় জুঁই।

আরও পড়ুনঃ  পাকুল্যায় পিএমকের উদ্যোগে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

চোখের সামনে জুঁইকে নদীর পানিতে তলিয়ে যেতে দেখে স্বজনরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে এবং জাল টেনে তাকে উদ্ধারের চেষ্টা করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

জুঁই নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে নদীর পাড়ে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। আনন্দঘন নানাবাড়ির পরিবেশ মুহূর্তেই পরিণত হয় শোকে। স্বজনরা প্রিয় জুঁইয়ের ফিরে আসার আশায় নদীর পাড়ে অপেক্ষা করছেন।

আরও পড়ুনঃ  মাদক বিক্রির প্রতিবাদ করায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খবর পেয়ে বরগুনা সদর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

বরগুনা সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ইমদাদুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। নদীতে তীব্র স্রোত থাকায় এখন পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। নিখোঁজ কিশোরীর সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে জুঁইয়ের নিখোঁজের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পাকুল্যায় পিএমকের উদ্যোগে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

নানা বাড়িতে নদীতে গোসল করতে নেমে আর বাড়ি ফেরা হলো না জুঁইয়ের

আপডেটের সময়: ০১:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬