Dhaka ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাজারে অগ্নিকাণ্ডে ৩’দোকানে সোয়া কোটি টাকার ক্ষতি নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমেটির  পরিচিতি সভা অনুষ্ঠিত  বাহুবলে মাদক সেবন করে এলাকায় হট্টগোল, যুবকের ৭ মাসের কারাদণ্ড বিজয়নগরে ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক, পালিয়ে গেল পাচারকারীরা অপরাধ দমনে সাফল্য, মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ওসি আলাউদ্দিন শিবচরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ : ডা. শফিকুর রহমান জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে টাইমস অব বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিবচরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে দুইটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

শ্রীমঙ্গলে পৃথক দুটি স্থান থেকে দুটি সাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি বিষহীন দাড়াইশ সাপ জীবিত উদ্ধার করা হলেও আরেকটি ঘটনায় স্থানীয়দের আতঙ্কে একটি সাপ মারা যায়। উদ্ধার হওয়া অপর দাড়াইশ সাপ এবং একটি ঘরগিন্নি সাপ পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে শ্রীমঙ্গল শহরের নির্মাই শিববাড়ি রোড এলাকার একটি ধানক্ষেতে স্থানীয়রা হঠাৎ দুটি সাপ দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে আতঙ্কিত জনতা একটি সাপকে পিটিয়ে হত্যা করে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের পথসভার স্থান পরিদর্শন করেন ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ

এ সময় মোজাহিদ মিয়া নামের এক ব্যক্তি উপস্থিত হয়ে অপর সাপটিকে না মারার জন্য সবাইকে অনুরোধ করেন। পরে তিনি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। তারা জানান, এটি একটি বিষহীন দাঁড়াইশ সাপ। উদ্ধার শেষে সাপটিকে অক্ষত অবস্থায় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে পারাবত এক্সপ্রেসের ধাক্কায় নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি

একই দিন দুপুর প্রায় ১২টার দিকে শ্রীমঙ্গল শহরের সাগরদিঘী রোডস্থ দীপালী এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী পীযূষ পাল তার দোকানে একটি ঘরগিন্নি সাপ দেখতে পান। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। পরবর্তীতে ঘরগিন্নি সাপটিও শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  শিবচরে বিড়ালের কামড়-আঁচড়ে বাড়ছে রোগী, আগস্টে চিকিৎসা নিয়েছেন ১১৮০

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দাড়াইশ ও ঘরগিন্নি উভয় সাপই সাধারণত বিষহীন এবং মানুষের জন্য ক্ষতিকর নয়। এ ধরনের সাপ ইঁদুর ও অন্যান্য ক্ষতিকর প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সাপ দেখলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাজারে অগ্নিকাণ্ডে ৩’দোকানে সোয়া কোটি টাকার ক্ষতি

শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে দুইটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

আপডেটের সময়: ০৯:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

শ্রীমঙ্গলে পৃথক দুটি স্থান থেকে দুটি সাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি বিষহীন দাড়াইশ সাপ জীবিত উদ্ধার করা হলেও আরেকটি ঘটনায় স্থানীয়দের আতঙ্কে একটি সাপ মারা যায়। উদ্ধার হওয়া অপর দাড়াইশ সাপ এবং একটি ঘরগিন্নি সাপ পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে শ্রীমঙ্গল শহরের নির্মাই শিববাড়ি রোড এলাকার একটি ধানক্ষেতে স্থানীয়রা হঠাৎ দুটি সাপ দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে আতঙ্কিত জনতা একটি সাপকে পিটিয়ে হত্যা করে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের পথসভার স্থান পরিদর্শন করেন ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ

এ সময় মোজাহিদ মিয়া নামের এক ব্যক্তি উপস্থিত হয়ে অপর সাপটিকে না মারার জন্য সবাইকে অনুরোধ করেন। পরে তিনি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। তারা জানান, এটি একটি বিষহীন দাঁড়াইশ সাপ। উদ্ধার শেষে সাপটিকে অক্ষত অবস্থায় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  সালথায় মানবিকতা ও সম্প্রীতিতে শান্তির সমাজ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত

একই দিন দুপুর প্রায় ১২টার দিকে শ্রীমঙ্গল শহরের সাগরদিঘী রোডস্থ দীপালী এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী পীযূষ পাল তার দোকানে একটি ঘরগিন্নি সাপ দেখতে পান। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। পরবর্তীতে ঘরগিন্নি সাপটিও শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  বাজারে অগ্নিকাণ্ডে ৩'দোকানে সোয়া কোটি টাকার ক্ষতি