
মাদারীপুরের শিবচরে ১০০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার এবং ২৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় শিবচর উপজেলা পরিষদের পদ্মা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ১০০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা হিসেবে প্রাপ্ত ঢেউটিন ২৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।
এসময় আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খরিস চন্দ্র বোস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনুষ্ঠানে ১০০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং ২৭টি অসহায় ও দুঃস্থ পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

মাসুম হাওলাদার,মাদারীপুর প্রতিনিধি : 

















