
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর বাজার কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মোহাম্মদ নিশাদ। নতুন দায়িত্ব পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা।
সৈয়দ মোহাম্মদ নিশাদ তার মেধা, সততা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে কাশিমনগর বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শুভাকাঙ্ক্ষীরা। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি বাজারের সার্বিক পরিবেশ উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবেন।
এদিকে, দায়িত্ব পাওয়ায় সৈয়দ মোহাম্মদ নিশাদকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক : 












