Dhaka ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বরগুনার আমতলীতে নবনির্মিত ৯ কোটি টাকার রাস্তায় ধ্বস ক্ষতিগ্রস্ত জনগন জাকের পার্টি ‘পরিষ্কার-পরিচ্ছন্ন ফ্রন্ট’ ঘোষণা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হলেন শামীম আহমেদ বাহুবলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, পোল্ট্রি খামারি সায়েদ মিয়া নিহত জনকল্যাণে বক্তারপুরে মোল্লা কল্যাণ ট্রাস্টের ব্যতিক্রমী উদ্যোগ শিবচরে বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যশোরে মাকে কুপিয়ে হত্যা, ১৭ ঘণ্টার মধ্যে শিক্ষক ছেলে গ্রেফতার শ্রীমঙ্গল উপজেলা তালামীয উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয় শিবচরে যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ ডিমলায় এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত বিভক্তি নয়; ঐক্যবদ্ধ থাকাই রাসুলের শিক্ষা- টাঙ্গাইলে সিরাত মাহফিলে মুফতি আলী হাসান উসামা

কালীগঞ্জে জমি লিখে না দেওয়ায় বাবাকে হত্যা চেষ্টা, ছেলেসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জমি নিজেদের নামে লিখে দিতে বাবাকে মারধর করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ২ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পিতা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নোয়াপাড়া এলাকার বড়হড়া গ্রামের বাসিন্দা মোঃ ফরিদ আহম্মেদ মৃধা (৫৭), তার ছেলে জিহাদ হোসেন মৃধা ও রিয়াদ হোসেন মৃধা দীর্ঘদিন ধরে জমি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য বাবা ফরিদ আহম্মেদকে চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ভুক্তভোগীর অভিযোগ, গত ১২ মে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ তার বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তাকে লোহার পাইপ, রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এ ঘটনায় অভিযুক্তরা প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  শিবচরে যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ

ঘটনার বিষয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

আরও পড়ুনঃ  ঢাকার বিমানবন্দর এলাকা থেকে সেনবাগের আলোচিত আরাফাত ফায়েম হত্যা মামলার ২নং আসামি গ্রেপ্তার

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বরগুনার আমতলীতে নবনির্মিত ৯ কোটি টাকার রাস্তায় ধ্বস ক্ষতিগ্রস্ত জনগন

কালীগঞ্জে জমি লিখে না দেওয়ায় বাবাকে হত্যা চেষ্টা, ছেলেসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ

আপডেটের সময়: ০৩:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জমি নিজেদের নামে লিখে দিতে বাবাকে মারধর করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ২ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পিতা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নোয়াপাড়া এলাকার বড়হড়া গ্রামের বাসিন্দা মোঃ ফরিদ আহম্মেদ মৃধা (৫৭), তার ছেলে জিহাদ হোসেন মৃধা ও রিয়াদ হোসেন মৃধা দীর্ঘদিন ধরে জমি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য বাবা ফরিদ আহম্মেদকে চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ভুক্তভোগীর অভিযোগ, গত ১২ মে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ তার বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তাকে লোহার পাইপ, রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এ ঘটনায় অভিযুক্তরা প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গল উপজেলা তালামীয উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়