Dhaka ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পাকুল্যায় পিএমকের উদ্যোগে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ মাদক বিক্রির প্রতিবাদ করায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির পিতার ইন্তেকাল শিবচরের ইউএনওর বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন, আরও দুই বছর রাখার আহ্বান নাগরপুর উপজেলা জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, নায়েবে আমীর আব্দুস সালাম, সেক্রেটারি মোসলেম উদ্দিন মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদ জানালেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন টানা বৃষ্টিতে শিবচরে পানিতে তলিয়ে গেছে কাটা ধান, দিশেহারা কৃষক

রাজবাড়ী শহরে রিকশার চাকায় ওড়না পেচিয়ে এক নারীর মৃত্যু

রাজবাড়ী শহরে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সেলিমা আক্তার ঝর্ণা (৬৬) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি অনলাইন নিউজ পোর্টাল ‘বার্তা২৪’-এর জেলা প্রতিনিধি ও বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার মা।

আরও পড়ুনঃ  মাদক বিক্রির প্রতিবাদ করায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সোমবার (৬ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে শহরের পান্না চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিমা আক্তার বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা। নিহতের জামাতা কাজী হুমায়ুন কবির জানান, সকালে পারিবারিক কাজে তাঁর শাশুড়ি রাজবাড়ী কোর্টে আসেন। সাড়ে ৯টার দিকে রিকশাযোগে নাস্তা করার জন্য শহরের সালমা হোটেলের দিকে যাচ্ছিলেন। পথে পান্না চত্বর এলাকায় রিকশার চাকার সাথে তাঁর পরনের ওড়না পেঁচিয়ে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  পাকুল্যায় পিএমকের উদ্যোগে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

পাকুল্যায় পিএমকের উদ্যোগে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

রাজবাড়ী শহরে রিকশার চাকায় ওড়না পেচিয়ে এক নারীর মৃত্যু

আপডেটের সময়: ০৩:০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬