Dhaka ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুইজনের অবস্থা আশঙ্কাজনক আমতলীতে দোকানে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকা ক্ষতির আশংকা কালীগঞ্জে বিপিএল সিজন-৫ এর ফাইনালে এ্যাটাক টাইটান ৫ উইকেটে চ্যাম্পিয়ন শিবচরে যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ঋণ বিতরণ নাগরপুরে হিফজুল কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত সালথায় বাঁশের সাঁকোয় স্বস্তি, কৃষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে যুবদল নেতা এনায়েতের উদ্যোগ

জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় মিশন-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাকেরপার্টির সুমহান প্রতিষ্ঠাতা শাহসুফি খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান হুজুরের মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ২৬ইং উপলক্ষে জাকের পার্টির যুব ওলামা ফ্রন্টের উদ্যোগে এক কেন্দ্রীয় মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীতে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী ছাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল মুজাদ্দেদী ছাহেব।

আরও পড়ুনঃ  শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মুরাদ হোসেন জামাল। এছাড়াও উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম সাঈফি।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শাহসুফি খাজা বাবা ফরিদপুরী (কুঃ) এর জীবনাদর্শ, তরিকত, আধ্যাত্মিক শিক্ষা এবং মানবকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বিশ্ব ফাতেহা শরীফ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  সালথায় বাঁশের সাঁকোয় স্বস্তি, কৃষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে যুবদল নেতা এনায়েতের উদ্যোগ

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাকেরানদেরকে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারেফতের সঠিক পথে চলার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করতে হবে এবং ইসলামের প্রকৃত শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে হবে। তিনি যুব ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  সালথায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান

সভায় আগামী বিশ্ব ফাতেহা শরীফ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ধর্মীয় আলোচনা, দোয়া মাহফিল, মিলাদ ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

Tag :

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় মিশন-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

জাকেরপার্টির সুমহান প্রতিষ্ঠাতা শাহসুফি খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান হুজুরের মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ২৬ইং উপলক্ষে জাকের পার্টির যুব ওলামা ফ্রন্টের উদ্যোগে এক কেন্দ্রীয় মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীতে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী ছাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল মুজাদ্দেদী ছাহেব।

আরও পড়ুনঃ  শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মুরাদ হোসেন জামাল। এছাড়াও উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম সাঈফি।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শাহসুফি খাজা বাবা ফরিদপুরী (কুঃ) এর জীবনাদর্শ, তরিকত, আধ্যাত্মিক শিক্ষা এবং মানবকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বিশ্ব ফাতেহা শরীফ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাকেরানদেরকে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারেফতের সঠিক পথে চলার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করতে হবে এবং ইসলামের প্রকৃত শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে হবে। তিনি যুব ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  জাকের পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন আবুল খায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ