Dhaka ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টাঙ্গাইলে জামায়াতের চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের কর্মশালা অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর বার্ষিক যুব সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সালথায় প্রস্তুতি সভা ​সেনবাগে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শিবচরে আধুনিক ৪তলা ডাকবাংলো ভবনের শুভ উদ্বোধন ও মহিলাদের মাঝে সনদ-আর্থিক সহায়তা প্রদান প্লাস্টিক ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী ফায়সাল হোসেন রবিউল দেবীগঞ্জে মসজিদে সিজদায় থাকা অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সালথা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: যুবলীগের পদ অস্বীকার ইসলামী আন্দোলন নেতার কাপাসিয়ায়  এমপি’র প্রচেষ্টায় ৫০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

জকিগঞ্জে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের বহাল রাখার দাবিতে মানববন্ধন

সিলেটের জকিগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে জকিগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা রাষ্ট্রবিরোধী কাজ করতে চাই না। এক চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান, মেম্বার ও একজন গ্রাম পুলিশ দিয়ে আমরা গ্রামের সব প্রকার আইনশৃঙ্খলা রক্ষা করে থাকি। ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দেওয়া হলে আইনশৃঙ্খলা ভেঙ্গে পড়বে। আমরা জনপ্রতিনিধি হয়ে কোনো অপরাধ করিনি। আমরা জনগণের সমর্থন ও ভালোবাসায় চেয়ারম্যান ও সদস্য হয়েছি। আমাদের অপসারণ না করে সহযোগী ভাবার আহ্বান জানাচ্ছি।
সদস্যরা বলেন, তৃণমূলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মত বিভিন্ন সেবা মূলক কার্যক্রম ব্যাহত হয়ে পড়বে। ঢালাওভাবে সকলকে বরখাস্ত করা ঠিক হবে না।

কর্মসূচিতে উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল ইউনিয়ন পরিষদের প্রায় অর্ধ শতাধিক ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন।ইউপি সদস্যবৃন্দএসময় ১নং বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, ২নং বিরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, ৪নং খলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈনসহ সদস্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে অন্তর্বর্তীকালীন সরকার বরাবর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা জকিগঞ্জ উপজেলা নির্বাহীকর্মকর্তা কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।

জনপ্রিয় পোস্ট

টাঙ্গাইলে জামায়াতের চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের কর্মশালা অনুষ্ঠিত

জকিগঞ্জে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের বহাল রাখার দাবিতে মানববন্ধন

আপডেটের সময়: ০৭:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪