
বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত চুরি মামলার আসামি এবং ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৮ জুলাই) বাঘা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ আবির হোসেন ছলিম (৪৫), পিতা: মোঃ আব্দুল খালেক প্রামাণিক, মাতা: মৃত ফাতেমা বেগম, সাং: বাউসা হেদাতিপাড়া, থানা: বাঘা, জেলা: রাজশাহী। তিনি নিয়মিত চুরি মামলার আসামি।
মোঃ তছিকুল ইসলাম, পিতা: মোঃ ময়েন উদ্দিন, সাং: কেশবপুর, থানা: বাঘা, জেলা: রাজশাহী — ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
মোঃ রুবেল (২৭), পিতা: রমু, সাং: দীঘা হাজিপাড়া, থানা: বাঘা, জেলা: রাজশাহী — তিনিও ওয়ারেন্টভুক্ত পলাতক।
পুলিশ সূত্রে জানা যায়, তাদেরকে আটকের পর থানায় নিয়ে আসা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বুধবার (৯ জুলাই) আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আবুল হাসেম, রাজশাহী জেলা প্রতিনিধিঃ 
















