Dhaka 11:48 pm, Friday, 16 January 2026

বিজিবি বাংলাদেশ হতে বিশেষ অভিযানে বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক

২৯ মে বৃহস্পতিবার আনুমানিক ভোর ৫টা ৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ০৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভ্যানিলা ফ্লেভার পাউডার-০৬ পিস, ট্যাবলেট-৬,০৬০ পিস, ক্যামোমাইল স্প্রে-১২ পিস, মিল্ক সুথিং জেল-১১ পিস, এ্যাকু চেক ইন্সট্যান্ট- ১৩৮ বক্স, ক্যানুলা-৯,৫০০ পিস, কাতান শাড়ী-০৯ পিস আটক করতে সক্ষম হয়। আটককৃত অবৈধ ভারতীয় চোরাচালানী মালামালের সিজার মূল্য ৬৩ লক্ষ ৯৮ হাজার ৭ শত ৮০ টাকা। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও গত ২২-২৯ মে ২০২৫ তারিখ পর্যন্ত সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনস্থ বিভিন্ন বিওপি হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৩৮৯ বোতল ইস্কফ এবং ১১৫.৫ কেজি গাঁজা আটক করে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পেট্রোল পাম্প কর্মচারী নিহত

বিজিবি বাংলাদেশ হতে বিশেষ অভিযানে বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক

Update Time : 10:40:10 am, Friday, 30 May 2025