Dhaka ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

মৌলভীবাজারে সাবেক প্রধান শিক্ষককে কক্ষে তালাবদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

মৌলভীবাজারের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত সাবেক প্রধান শিক্ষক রাশেদা বেগম কর্তৃপক্ষের কোনো নির্দেশনা বা অনুমতি ছাড়াই বিদ্যালয়ে প্রবেশ করায় তাঁকে একটি কক্ষে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিজ কক্ষে যাওয়ার চেষ্টা করেন সাবেক প্রধান শিক্ষক রাশেদা বেগম। এর আগে বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কর্তৃপক্ষ তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে।

আরও পড়ুনঃ  চোরকে আটকাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেলো গৃহকর্তার

এদিকে কোনো ধরনের পুনর্বহাল আদেশ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত নির্দেশনা ছাড়াই তাঁর বিদ্যালয়ে প্রবেশের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একজোট হয়ে তাঁকে একটি কক্ষে অবরুদ্ধ করে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন।

আরও পড়ুনঃ  দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি সবুজকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার ও তীব্র নিন্দা

পরে খবর পেয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, কর্তৃপক্ষের বৈধ কোনো আদেশপত্র ছাড়া সাময়িক বরখাস্তকৃত বা বিতর্কিত কোনো শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া যাবে না।

আরও পড়ুনঃ  সেনবাগে যুবককে নির্যাতন ও ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় লিখিত আবেদন

এ ঘটনায় বিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে বিদ্যালয় প্রাঙ্গণে থমথমে পরিবেশ বিরাজ করছে।

Tag :

সেনবাগে যুবককে নির্যাতন ও ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় লিখিত আবেদন

মৌলভীবাজারে সাবেক প্রধান শিক্ষককে কক্ষে তালাবদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেটের সময়: ০৩:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

মৌলভীবাজারের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত সাবেক প্রধান শিক্ষক রাশেদা বেগম কর্তৃপক্ষের কোনো নির্দেশনা বা অনুমতি ছাড়াই বিদ্যালয়ে প্রবেশ করায় তাঁকে একটি কক্ষে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিজ কক্ষে যাওয়ার চেষ্টা করেন সাবেক প্রধান শিক্ষক রাশেদা বেগম। এর আগে বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কর্তৃপক্ষ তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে।

আরও পড়ুনঃ  ডিমলায় গাছের গায়ে ‘আল্লাহ’ নামের মতো আকৃতি, দেখতে ভিড়

এদিকে কোনো ধরনের পুনর্বহাল আদেশ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত নির্দেশনা ছাড়াই তাঁর বিদ্যালয়ে প্রবেশের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একজোট হয়ে তাঁকে একটি কক্ষে অবরুদ্ধ করে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ