Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

কারবালার আত্মত্যাগ চিরকাল অনুপ্রেরণা জোগাবে: চেয়ারম্যান জাকের পার্টি

পবিত্র আশুরার সুমহান তাৎপর্য যথাযথভাবে অনুধাবন ও উপলব্ধি করে মুসলিম উম্মাহর সকলকে নিজ নিজ জীবনে সত্য ও ন্যায়ের শিখা প্রজ্জ্বলিত করার আহ্বান জানিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের আদর্শ প্রতিষ্ঠার জন্য হযরত ইমাম হোসাইন (রাঃ), তাঁর পরিবারবর্গ ও সঙ্গী-সাথীদের মহান আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে স্মরণ করেন।

বাণীতে মোস্তফা আমীর ফয়সল বলেন, “সত্য চিরস্থায়ী। আলোকিত ও অর্থবহ জীবন গঠনে কারবালার সুমহান আত্মত্যাগ যুগে যুগে বিশ্বাসীদের অনুপ্রেরণা জোগাবে। মানবতার কল্যাণে সত্য, ন্যায় ও আদর্শের পথে অবিচল থাকার শিক্ষা দেয় পবিত্র আশুরা।”

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে বিপুল ভারতীয় প্রসাধনীসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

তিনি জানান, চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী পবিত্র আশুরা উপলক্ষে শুক্রবার সন্ধ্যা থেকে জাকের পার্টির বিভিন্ন কর্মসূচি শুরু হবে। এ উপলক্ষে জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা বৃহস্পতিবার মাগরিবের ওয়াক্ত থেকে ধর্মীয় অনুষ্ঠানমালায় অংশ নেবেন।

আরও পড়ুনঃ  জিনের হাজিরা নামে প্রতারণা ১ হাজার ভরি স্বর্ণের প্রলোভন, গ্রেপ্তার ১

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে মাগরিবের নামাজের পর ২ রাকাআত করে মোট ৬ রাকাআত নফল নামাজ, বিশেষ মুনাজাত, পবিত্র ফাতেহা শরীফ পাঠ, মোরাকাবা-মোশাহাদা, জিকির-আযকার, পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল এবং কারবালার ঘটনাবলি ও তাৎপর্য নিয়ে আলোচনা।

এদিকে, পবিত্র আশুরা উপলক্ষে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বিশ্ব জাকের মঞ্জিল, বাইশরশি পাক দরবার শরীফে অবস্থান করবেন।

বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে আয়োজিত কর্মসূচিতে মাগরিবের নামাজের পর নফল নামাজ ও বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানমালার সূচনা হবে। পরবর্তীতে ওয়াক্তিয়া নামাজ, রাতব্যাপী নফল ইবাদত-বন্দেগি, মোরাকাবা-মোশাহাদা, জিকির-আযকার, কোরআন তিলাওয়াত, দফায় দফায় মিলাদ মাহফিল, বিশেষ মুনাজাত এবং শোকাবহ কারবালার ঘটনা নিয়ে বয়ান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

এছাড়া জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত মাওলানা শাহসুফী খাজাবাবা ফরিদপুরী (রহ.)-এর পবিত্র রওজা শরীফ জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতি, মুসলিম উম্মাহ এবং বিশ্বমানবতার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কারবালার আত্মত্যাগ চিরকাল অনুপ্রেরণা জোগাবে: চেয়ারম্যান জাকের পার্টি

আপডেটের সময়: ০১:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পবিত্র আশুরার সুমহান তাৎপর্য যথাযথভাবে অনুধাবন ও উপলব্ধি করে মুসলিম উম্মাহর সকলকে নিজ নিজ জীবনে সত্য ও ন্যায়ের শিখা প্রজ্জ্বলিত করার আহ্বান জানিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের আদর্শ প্রতিষ্ঠার জন্য হযরত ইমাম হোসাইন (রাঃ), তাঁর পরিবারবর্গ ও সঙ্গী-সাথীদের মহান আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে স্মরণ করেন।

বাণীতে মোস্তফা আমীর ফয়সল বলেন, “সত্য চিরস্থায়ী। আলোকিত ও অর্থবহ জীবন গঠনে কারবালার সুমহান আত্মত্যাগ যুগে যুগে বিশ্বাসীদের অনুপ্রেরণা জোগাবে। মানবতার কল্যাণে সত্য, ন্যায় ও আদর্শের পথে অবিচল থাকার শিক্ষা দেয় পবিত্র আশুরা।”

আরও পড়ুনঃ  সেনবাগের অপরাধীদের ত্রাস ওসি আবদুর রহিম সরকারকে ঘিরে ষড়যন্ত্র: ব্যক্তিগত বিরোধে ক্লোজড, ক্ষুব্ধ স্থানীয়রা

তিনি জানান, চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী পবিত্র আশুরা উপলক্ষে শুক্রবার সন্ধ্যা থেকে জাকের পার্টির বিভিন্ন কর্মসূচি শুরু হবে। এ উপলক্ষে জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা বৃহস্পতিবার মাগরিবের ওয়াক্ত থেকে ধর্মীয় অনুষ্ঠানমালায় অংশ নেবেন।

আরও পড়ুনঃ  হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিটি নবায়ন

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে মাগরিবের নামাজের পর ২ রাকাআত করে মোট ৬ রাকাআত নফল নামাজ, বিশেষ মুনাজাত, পবিত্র ফাতেহা শরীফ পাঠ, মোরাকাবা-মোশাহাদা, জিকির-আযকার, পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল এবং কারবালার ঘটনাবলি ও তাৎপর্য নিয়ে আলোচনা।

এদিকে, পবিত্র আশুরা উপলক্ষে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বিশ্ব জাকের মঞ্জিল, বাইশরশি পাক দরবার শরীফে অবস্থান করবেন।

বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে আয়োজিত কর্মসূচিতে মাগরিবের নামাজের পর নফল নামাজ ও বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানমালার সূচনা হবে। পরবর্তীতে ওয়াক্তিয়া নামাজ, রাতব্যাপী নফল ইবাদত-বন্দেগি, মোরাকাবা-মোশাহাদা, জিকির-আযকার, কোরআন তিলাওয়াত, দফায় দফায় মিলাদ মাহফিল, বিশেষ মুনাজাত এবং শোকাবহ কারবালার ঘটনা নিয়ে বয়ান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড