Dhaka 4:45 pm, Tuesday, 3 March 2026

রাজবাড়ী গোয়ালন্দে চাচা ভাতিজা কে অপহরণ করে মারধোর আহত ১ জন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধ নিয়ে লাল মিয়া নামক( ৫৫) এক ব্যক্তি অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।  নির্যাতনের শিকার লাল মিয়া  গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড  হাজী দুদুখান পাড়ার আব্দুল খালেকের ছেলে। জানা গেছে সোমবার (১৭ মার্চ) উপজেলার উজানচর ইউনিয়নের দূর্গম চর কুন্ঠাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকার জনগন সূত্রে জানা যায়, লালমিয়া তার ভাগিনা সাইফুল মোল্লাকে নিয়ে উক্ত ইউনিয়ন মজলিশপুর মৌজার পূর্ব পাড়ে চর কুন্ঠাদিয়ায় লাকড়ি ও   ফসল  আনতে যান। সে সময় অতীতের  জমি সংক্রান্ত বিরোধের জেরে তার চাচা হারুন শেখ, চাচাতো ভাই নাজমুল শেখ এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জন ব্যক্তিসহ লালমিয়াকে জোরপূর্বক অপহরণ করে ফরিদপুর নর্থ চ্যানেল ইউনিয়ন  ধলার চর এলাকার একটি ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে যান  তাকে লাঠি, সোটা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।এ সময় লাল মিয়ার  ভাগনে সাইফুল শেখ ঘটনাস্থল থেকে  দ্রুত পালিয়ে আসে। তারপর সে স্থানীয়দের কাছে খবর দেন। এরপর স্থানীয় জনগণ গোয়ালন্দ ঘাট থানায় পুলিশ কে খবর দেন। খবর পেয়ে  গোয়ালন্দঘাট থানা পুলিশ ও  স্হানীয় জনগণ   ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। লালমিয়া বর্তমানে  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন  “খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।” তিনি আরো বলেন জমি সংক্রান্ত বিরোধের কারণে এ ধরনের সহিংসতা বাড়তে থাকলে   সকলের  মাঝে আতংক সৃষ্টি হবে, এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন স্হানীয় জনগণ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে : এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ী গোয়ালন্দে চাচা ভাতিজা কে অপহরণ করে মারধোর আহত ১ জন

Update Time : 12:14:10 pm, Tuesday, 18 March 2025