Dhaka ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনারুঘাটে অতিবৃষ্টিতে বিপর্যস্ত সাটিয়াজুড়ি: তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফিসারি, জনজীবন বিপন্ন আন্তর্জাতিক শ্রমিক দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা ও ভ্যানচালক শ্রমিকদের বিশাল সমাবেশ: ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় প্রত্যয় নাঙ্গলকোটে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শতাধিক অসহায় মানুষ মনোহরগঞ্জে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শতাধিক অসহায় মানুষ পূবাইলের করমতলায় ৫০টির বেশি পরিবার পানিবন্দী নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে বরগুনা উপকূলীয় এলাকার জনসাধারণ নদীভাংগনের কবলে নিঃস্ব এবং তাদের প্রত্যাশা ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে দাড়ালেন নলগড়িয়া আল-আমানাহ যুব সংগঠন, মানবিক সহায়তায় জাগলো নতুন আশার আলো রাজধানীতে হকার্স সুপারভাইজার এর ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগ, গ্রেফতার ৪ সিংগারবিল ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

জকিগঞ্জে আ.লীগের ৭৫ নেতাকর্মীসহ অজ্ঞাত ২০০ জনের নামে মামলা

জকিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও মারধরের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমএজি বাবর সহ দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) জকিগঞ্জ উপজেলার নিয়াগুল গ্রামের জমির আলীর ছেলে বৈষমবিরোধী ছাত্র আন্দোল নেতা আনোয়ার হোসেন মিলন বাদী হয়ে আওয়ামী লীগের ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে সিলেট সিনিয়র জুডিসিয়াল আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার আসামিদের মধ্যে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমএজি বাবর, উপজেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম মিন্টু, পৌর ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ রাফে, সাধারণ সম্পাদক কাওছার আহমদ পারভেজ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক শিহাব উদ্দিন, যুবলীগ নেতা সিরাজ উদ্দিন, পৌর ছাত্রলীগ নেতা সালমান আহমদ, বারঠাকুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মহসিন মরতুজা টিপু, যুবলীগ নেতা আব্দুল মুকিত মেম্বার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল আমীন আব্দুল্লাহ সুমন, উপজেলা আওয়ামীলীগ নেতা আলী আহমদ, মানিকপুর ইউনিয়ন আওয়ামী নেতা আব্বাস আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, পৌর আওয়ামী লীগ নেতা দেলওয়ার হোসেন নজরুল, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আজমল হোসেন, পৌর ছাত্র লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান সাকিল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা লোকমান আহমদ চৌধুরী, ইউপি আওয়ামীলীগ নেতা বদরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা সালেহ আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।
আনোয়ার হোসেন মিলন উল্লেখ করেন- গত ৪ আগস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-গণআন্দোলন গড়ে উঠলে তিনিসহ জকিগঞ্জ উপজেলার সচেতন ছাত্র-জনতা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেছাসেবকলীগ সহ অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষ নিয়ে আন্দোলনকে প্রতিহত করার ঘোষণা দিয়ে এক দফা আন্দোলন কর্মসূচির বিক্ষোভ মিছিলে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, লোহার রড, জিআই পাইপ, হকিস্টিক, দা, কিরিছ, হাতে তৈরী দেশীয় পেট্রোল বোমা ইত্যাদি নিয়া হামলা চালায়। এতে মামলার স্বাক্ষীগণসহ কয়েকজন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
মামলার বাদিপক্ষের আইনজীবি মোঃ আব্দুল কাইয়ুম জানান, দ্রুত বিচার আদালতে মামলাটি রুজু করার পর বিজ্ঞ বিচারক জকিগঞ্জ থানার ওসিকে মামলাটি রেকর্ড করার নির্দেশ দিয়েছেন। আশা করি সুষ্ঠু বিচার পাবো।

Tag :

চুনারুঘাটে অতিবৃষ্টিতে বিপর্যস্ত সাটিয়াজুড়ি: তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফিসারি, জনজীবন বিপন্ন

জকিগঞ্জে আ.লীগের ৭৫ নেতাকর্মীসহ অজ্ঞাত ২০০ জনের নামে মামলা

আপডেটের সময়: ১০:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪