Dhaka ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে সালথায় পুলিশের মহড়া বরগুনায় বিআরটিসি বাসে অগ্নি সংযোগের ঘটনা সালথায় লোটো শোরুমের শুভ উদ্বোধন সালথায় ধান মাড়াই মেশিনবাহী গাড়ির ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী আহত নাগরপুর ও দেলদুয়ারকে পৌরসভা ঘোষণার দাবি জামায়াতে ইসলামীর জেলা মজলিসে শূরার বৈঠকে টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে কর্মকর্তার নীরবতা, ক্ষুব্ধ অতিথিরা রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের সাঁড়াশি অভিযান শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ডিমলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে সালথায় পুলিশের মহড়া

  • আবুল বাসার :
  • আপডেটের সময়: ০৮:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

ফরিদপুরের সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আগামীকাল ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সতর্কতামূলক মহড়া দিয়েছে থানা পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সালথা উপজেলা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশের গাড়ি ও মোটরসাইকেল নিয়ে মহড়ায় অংশ নেন থানার পুলিশ সদস্যরা।

আরও পড়ুনঃ  প্রবাস ফেরত রাসেলের কমলা বিপ্লব, ৮ বিঘা জমিতে মিশ্র ফল চাষে শিবচরে আলোড়ন

মহড়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করার পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে পুলিশের প্রস্তুতি ও কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  সালথায় প্রবাসীর বাড়ি থেকে ৭ ভরি স্বর্ণ ও ৬ লাখ টাকা চুরি

মহড়া শেষে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খাঁন বলেন, আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ঘোষিত কর্মসূচিকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  দুর্নীতি ও অব্যবস্থার আঁতুড়ঘর নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা প্রতিরোধে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে সালথায় পুলিশের মহড়া

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে সালথায় পুলিশের মহড়া

আপডেটের সময়: ০৮:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

ফরিদপুরের সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আগামীকাল ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সতর্কতামূলক মহড়া দিয়েছে থানা পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সালথা উপজেলা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশের গাড়ি ও মোটরসাইকেল নিয়ে মহড়ায় অংশ নেন থানার পুলিশ সদস্যরা।

আরও পড়ুনঃ  সালথায় প্রবাসীর বাড়ি থেকে ৭ ভরি স্বর্ণ ও ৬ লাখ টাকা চুরি

মহড়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করার পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে পুলিশের প্রস্তুতি ও কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

মহড়া শেষে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খাঁন বলেন, আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ঘোষিত কর্মসূচিকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সেনবাগে পিকআপের বডিতে অভিনব লুকোচুরি: ৬২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, চালক পলাতক