Dhaka ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এবার ৬৫০ ফুট রাস্তা নির্মাণকাজ শুরু করলেন যুবদল নেতা এনায়েত সালথায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা প্রবাস ফেরত রাসেলের কমলা বিপ্লব, ৮ বিঘা জমিতে মিশ্র ফল চাষে শিবচরে আলোড়ন সালথায় প্রবাসীর বাড়ি থেকে ৭ ভরি স্বর্ণ ও ৬ লাখ টাকা চুরি বাবা অনলাইন আইপিএল জুয়ায় জড়িয়ে ঋণের বোঝা নিয়ে কলকাতায়, তবুও এইচএসসিতে জিপিএ-৫ পেল পূজা ডিমলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন শিবচরে ‘সমতায় তরুণ্য’ প্রজেক্টের আওতায় স্থানীয় সরকার কর্তৃপক্ষের সাথে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে সেনবাগে পিকআপের বডিতে অভিনব লুকোচুরি: ৬২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, চালক পলাতক

বাবা অনলাইন আইপিএল জুয়ায় জড়িয়ে ঋণের বোঝা নিয়ে কলকাতায়, তবুও এইচএসসিতে জিপিএ-৫ পেল পূজা

অনলাইন আইপিএল জুয়ায় জড়িয়ে ঋণগ্রস্ত হয়ে রাতের আঁধারে পাড়ি জমিয়েছেন কলকাতায়। প্রায় আট মাস স্ত্রী-সন্তানরা জানতেন না তিনি কোথায় আছেন। বাবার এমন সিদ্ধান্তে ভেঙে পড়ে পরিবার। নেমে আসে চরম অভাব-অনটন। তবে মায়ের সংগ্রাম ও নিজের অদম্য ইচ্ছাশক্তিতে সব প্রতিকূলতা জয় করে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে পূজা রায়।

পূজা রায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদহাট এলাকার জয়দেব রায়ের মেয়ে। চার বছর আগে আর্থিক সংকটের কারণে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাবার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া গ্রামে চলে আসেন তার মা সোমা রায়। পূজা এ বছর শিবচরের উমেদপুর এলাকার ড. নুরুল আমীন কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।

আরও পড়ুনঃ  যৌতুকের জমির জেরে ডিমলায় সংঘর্ষ: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে মা নিহত, আটক ৪

পূজার বাবা অনলাইন আইপিএল জুয়ায় জড়িয়ে ঋণগ্রস্ত হয়ে পরিবারের কাউকে কিছু না জানিয়ে কলকাতায় চলে যান। প্রায় আট মাস পর পরিবার জানতে পারে, তিনি সেখানে টেইলরের কাজ করছেন। দুই-তিন মাস পরপর কিছু টাকা পাঠালেও তা দিয়ে সংসারের অভাব মেটে না।

স্বামীর অনুপস্থিতিতে তিন সন্তানকে নিয়ে কঠিন সংগ্রামে নামেন সোমা রায়। সেলাই মেশিনে কাজ করে এবং বাবার বাড়িতে বিভিন্ন কাজ করে সংসার চালান তিনি। অন্যদিকে পূজাও টিউশনি করে নিজের পড়াশোনার খরচ জোগাড় করেছে। কলেজের বেতন নিয়মিত দিতে না পারলেও শিক্ষকদের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে গেছে সে।

কিন্তু জিপিএ-৫ পাওয়ার পরও পূজার সামনে এখন বড় চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। আর্থিক সংকটের কারণে ভর্তি কোচিং করার সুযোগ হয়নি তার। মেধা ও পরিশ্রম দিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে চাইলেও অর্থের অভাবে অনিশ্চয়তায় পড়েছে সেই স্বপ্ন। এ জন্য সরকার, বিত্তবান ও শিক্ষানুরাগীদের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

আরও পড়ুনঃ  ডিমলায় 'নতুন কুঁড়ি স্পোর্টস' সিজন-২ এর শুভ উদ্বোধন

বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীরা পূজার সাফল্যের খবর পেয়ে মিষ্টি ও ফুল নিয়ে তার নানা বাড়িতে যান। সেখানে পূজার পরিবারের সংগ্রামের কথা জানতে পারেন তারা।

পূজা রায় জানায়, “ছোটবেলা থেকেই উচ্চশিক্ষা গ্রহণ করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখি। মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করছেন। তাঁর কষ্টের কথা চিন্তা করেই পড়াশোনায় মনোযোগী হয়েছি। কলেজে সব সময় বেতন দিতে পারিনি, তবে শিক্ষকেরা সহযোগিতা করেছেন। এখন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। কিন্তু আর্থিক সংকটের কারণে ভর্তি কোচিং করতে পারিনি। সরকার ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা পেলে আমার স্বপ্ন পূরণ হতে পারে।”

আরও পড়ুনঃ  সালথায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

পূজার মা সোমা রায় বলেন, “স্বামী চলে যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। সেলাইয়ের কাজ করে সন্তানদের পড়াশোনা চালিয়ে নিচ্ছি। মেয়ের ফলে আমি খুব খুশি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সামর্থ্য আমার নেই। টাকার অভাবে মেয়েটি যেন স্বপ্ন বিসর্জন না দেয়, এটাই আমার চাওয়া।”

ড. নুরুল আমীন কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান বলেন, “পূজা আমাদের কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। মেয়েটি আর্থিকভাবে অসচ্ছল। একাদশ শ্রেণিতে ভর্তির পর থেকেই তার মেধার বিষয়টি আমার নজরে আসে। শিক্ষকদের দিয়ে তাকে বিশেষভাবে গাইড করিয়েছি। তার পড়া চালিয়ে যেতে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই।”

Tag :
জনপ্রিয় পোস্ট

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাবা অনলাইন আইপিএল জুয়ায় জড়িয়ে ঋণের বোঝা নিয়ে কলকাতায়, তবুও এইচএসসিতে জিপিএ-৫ পেল পূজা

আপডেটের সময়: ০৬:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

অনলাইন আইপিএল জুয়ায় জড়িয়ে ঋণগ্রস্ত হয়ে রাতের আঁধারে পাড়ি জমিয়েছেন কলকাতায়। প্রায় আট মাস স্ত্রী-সন্তানরা জানতেন না তিনি কোথায় আছেন। বাবার এমন সিদ্ধান্তে ভেঙে পড়ে পরিবার। নেমে আসে চরম অভাব-অনটন। তবে মায়ের সংগ্রাম ও নিজের অদম্য ইচ্ছাশক্তিতে সব প্রতিকূলতা জয় করে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে পূজা রায়।

পূজা রায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদহাট এলাকার জয়দেব রায়ের মেয়ে। চার বছর আগে আর্থিক সংকটের কারণে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাবার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া গ্রামে চলে আসেন তার মা সোমা রায়। পূজা এ বছর শিবচরের উমেদপুর এলাকার ড. নুরুল আমীন কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।

আরও পড়ুনঃ  সালথায় প্রবাসীর বাড়ি থেকে ৭ ভরি স্বর্ণ ও ৬ লাখ টাকা চুরি