Dhaka ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে টাইমস অব বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিবচরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানটির মৃত্যু সালথায় মানবিকতা ও সম্প্রীতিতে শান্তির সমাজ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুরে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষ, ১জন নিহত মসলিন কটন মিল শ্রমিকদের বকেয়া পাওনা নিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ গাজীপুরে ৯ কেন্দ্রে বাউবির পরীক্ষা, অংশ নিচ্ছেন ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী শ্রীমঙ্গলে পারাবত এক্সপ্রেসের ধাক্কায় নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি শিবচরে বিড়ালের কামড়-আঁচড়ে বাড়ছে রোগী, আগস্টে চিকিৎসা নিয়েছেন ১১৮০ টাঙ্গাইলের পথসভার স্থান পরিদর্শন করেন ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে টাইমস অব বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে ইংরেজি জাতীয় দৈনিক টাইমস অব বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানর আয়োজন করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল প্রেসক্লাব ভিআইপি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সাংবাদিক সমাজ এ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মানিত পেশা। তারা সমাজ ও দেশকে সামনের দিকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। দেশ ও জাতির উন্নয়নে রাজনীতিবিদদের যেমন ২৪ ঘন্টায় কাজ করতে হয়, তেমনি সাংবাদিকরাও দায়িত্ব পালন করেন।

প্রতিমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমের সবচেয়ে বড় শক্তি হচ্ছে পাঠকের বিশ্বাস। সেই বিশ্বাস ধরে রাখতে হলে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ, সব পক্ষের বক্তব্য তুলে ধরা এবং কোনো ধরনের পক্ষপাত এড়িয়ে চলা জরুরি। পরিবর্তিত সময়ে পাঠকের চাহিদা ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে টাইমস অব বাংলাদেশ আরও শক্তিশালী সাংবাদিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুনঃ  শরতের ছোঁয়ায় শিবচরের চরে সাদা মেঘের সাথে মিতালি কাশফুলের

তিনি বলেন, টাইমস অব বাংলাদেশ পত্রিকাটি আমি নিয়মিত পড়ি। পত্রিকাটির মেকআপ, গেটআপ ও গ্রাফিক্স ডিজাইন অন্য পত্রিকার চেয়ে ব্যতিক্রম। এক বছরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠকের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামী দিনে টাইমস অব বাংলাদেশ বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

টাইমস অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ হোসেন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এক বছরে টাইমস অব বাংলাদেশ দল মত নির্বিশেষে সকল শ্রেণীর পাঠকদের কাছে ইতিমধ্যে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। পত্রিকাটির মেকআপ, গেটআপ ও গ্রাফিক্স ডিজাইন ইতিমধ্যে পাঠকদের কাছে যথেষ্ট সারা ফেলেছে। বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের ডিএফপির তালিকাভুক্ত তৃতীয় নম্বরে অবস্থান করছে টাইমস অব বাংলাদেশ।

আরও পড়ুনঃ  লং মার্চে সহযোগিতা চেয়ে টাঙ্গাইলে ডিসি ও এসপির নিকট আবেদন

তিনি বলেন, পথচলার এক বছরে দেশের সকল জেলা ও উপজেলায় এই ইংলিশ পত্রিকাটি পাঠকদের কাছে আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি।
আগামী দিনে এই পত্রিকাটি আরো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

টাইমস অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক পূর্বাকাশ সম্পাদক অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা ব্যবসায়ী ঐক্য জোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, এনটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার দেশ এর টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেন প্রমুখ।

আরও পড়ুনঃ  ১৯ তারিখের লং মার্চ জনসমুদ্রের উপর দিয়ে টাঙ্গাইল অতিক্রম করবে ইনশাআল্লাহ : আহসান হাবীব মাসুদ

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেইলি টাইমস অব বাংলাদেশ জেলা প্রতিনিধি মহিউদ্দিন সুমন ও গ্লোবাল টেলিভিশন এর টাঙ্গাইল প্রতিনিধি রুমি আক্তার পলি।

আলোচনা শেষে প্রধান অতিথি সকল অতিথিবৃন্দদের সাথে নিয়ে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

জনপ্রিয় পোস্ট

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে টাইমস অব বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে টাইমস অব বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেটের সময়: ০৭:৫৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে ইংরেজি জাতীয় দৈনিক টাইমস অব বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানর আয়োজন করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল প্রেসক্লাব ভিআইপি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সাংবাদিক সমাজ এ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মানিত পেশা। তারা সমাজ ও দেশকে সামনের দিকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। দেশ ও জাতির উন্নয়নে রাজনীতিবিদদের যেমন ২৪ ঘন্টায় কাজ করতে হয়, তেমনি সাংবাদিকরাও দায়িত্ব পালন করেন।

প্রতিমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমের সবচেয়ে বড় শক্তি হচ্ছে পাঠকের বিশ্বাস। সেই বিশ্বাস ধরে রাখতে হলে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ, সব পক্ষের বক্তব্য তুলে ধরা এবং কোনো ধরনের পক্ষপাত এড়িয়ে চলা জরুরি। পরিবর্তিত সময়ে পাঠকের চাহিদা ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে টাইমস অব বাংলাদেশ আরও শক্তিশালী সাংবাদিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুনঃ  সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

তিনি বলেন, টাইমস অব বাংলাদেশ পত্রিকাটি আমি নিয়মিত পড়ি। পত্রিকাটির মেকআপ, গেটআপ ও গ্রাফিক্স ডিজাইন অন্য পত্রিকার চেয়ে ব্যতিক্রম। এক বছরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠকের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামী দিনে টাইমস অব বাংলাদেশ বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

টাইমস অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ হোসেন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এক বছরে টাইমস অব বাংলাদেশ দল মত নির্বিশেষে সকল শ্রেণীর পাঠকদের কাছে ইতিমধ্যে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। পত্রিকাটির মেকআপ, গেটআপ ও গ্রাফিক্স ডিজাইন ইতিমধ্যে পাঠকদের কাছে যথেষ্ট সারা ফেলেছে। বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের ডিএফপির তালিকাভুক্ত তৃতীয় নম্বরে অবস্থান করছে টাইমস অব বাংলাদেশ।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের পথসভার স্থান পরিদর্শন করেন ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ